Sunday, June 14, 2026

আফ্রিদির মন্তব্যের কড়া জবাব দিলেন বিসিসিআই সভাপতি রজার বিনি

Date:

Share post:

শাহিদ আফ্রিদির মন্তব্যের কড়া জবাব দিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি রজার বিনি। গতকাল ভারত-বাংলাদেশ ম‍্যাচ নিয়ে মন্তব্য করেছিলেন আফ্রিদি। তিনি বলেছিলেন, টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে যেভাবেই হোক দেখতে চাইছে আইসিসি। আর সেই কারণেই ভারতীয় দলকে সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে। আর এবার এই মন্তব্যের পাল্টা দিলেন বিসিসিআই সভাপতি।

এই নিয়ে বিনি বলেন,” ভারতকে জামাইআদর করছে আইসিসি, এরকম ভাবার কোনও কারণ নেই। যা বলা হচ্ছে একেবারেই ঠিক নয়। আমাদের কোনও রকম বাড়তি সুবিধা দিচ্ছে না আইসিসি। আমরা বাকি দলগুলোর থেকে বাড়তি কী পাচ্ছি? এটা ঘটনা, বিশ্বক্রিকেটে ভারত একটা বড় শক্তি। কিন্তু তার জন্য আমাদের আলাদা কোনও সুবিধা দেওয়া হয় না। সব দলকেই আইসিসি সমান চোখে দেখে।”

গত বুধবার টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে ৫ রানে জিতে ভারত। সেই ম‍্যাচ নিয়ে আফ্রিদি বলেন,” সকলেই দেখেছে যে, মাঠ ভেজা ছিল। কিন্তু আইসিসি ভারতের দিকেই ঝুঁকে। যে কোনও মূল্যে ভারতকে সেমিফাইনাল খেলাতে মরিয়া আইসিসি। ভারত-পাকিস্তান ম্যাচের আম্পায়াররাই ছিলেন ভারত-বাংলাদেশ ম্যাচে। ওরা সেরা আম্পায়ারের পুরস্কার পাবে। যে পরিমাণ বৃষ্টি হয়েছিল সেদিন, সেখানে বৃষ্টি থামার পরেই সঙ্গে সঙ্গে খেলা শুরু করার কোনও মানে হয় না। পরিষ্কার বোঝা গিয়েছিল যে, এখানে অনেক কিছু জড়িয়ে রয়েছে। আইসিসি ও ভারত অন্য খেলা খেলছে। চাপের সঙ্গেই অনেক ফ্যাক্টর রয়েছে। ”

আরও পড়ুন:প্রিমিয়ারে ডায়মন্ড হারবার এফসি, দলকে শুভেচ্ছা অভিষেক বন্দ‍্যোপাধ‍্যায়ের

 

Related articles

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...