Tuesday, March 31, 2026

Corona Update: বাড়ছে চিন্তা, চরিত্র বদল করে ফের ভয়াবহ করোনা !

Date:

Share post:

শীতের দাপটে নতুন করে ব্যাটিং করতে চলেছে করোনা ভাইরাস (Corona Virus)। স্বাস্থ্যমন্ত্রকের (Central health Ministry)পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১০৮২ জন নতুন করে করোনায় (Corona) আক্রান্ত হয়েছেন। এই নিয়ে দেশে মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ৪ কোটি ৪৬ লক্ষ ৫৯ হাজার ৪৪৭ জন। পরিসংখ্যান নতুন করে ভয় ধরাচ্ছে স্বাস্থ্য বিশেষজ্ঞদের (Health professionals)মনে।

করোনা সংক্রমণ কিছুতেই আর নিয়ন্ত্রণে আসছে না। ২০২২ এ সেভাবে দাপট দেখাতে না পারলেও করোনা নিয়ে চিন্তা একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। একদিনে সারা দেশে ৭ জনের মৃ*ত্যু হয়েছে। এই নিয়ে দেশে এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে ৫ লক্ষ ৩০ হাজার ৪৮৬ জনের মৃ*ত্যু হয়েছে। করোনা ক্রমশ চরিত্র বদল করছে এমনটাই বলছেন চিকিৎসকেরা। নয়া ভ্যারিয়েন্ট কতটা বিপজ্জনক হয়ে উঠতে পারে সেই নিয়ে এখনই স্পষ্ট করে কিছু বলতে না পারলেও উদ্বেগ বাড়ছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের। যত দ্রুত সম্ভব বুস্টার দেওয়ার কাজ শেষ করা দরকার বলছেন তাঁরা। বিশেষজ্ঞরা বলছেন, ফাইজারের (Pfizer)তৈরি বিশেষ টিকাটি বেশ কার্যকরী হচ্ছে। স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট বলছে একদিনে ১ লক্ষ ৬৭ হাজার ৬৫৯ ডোজ পেয়েছেন দেশবাসী। গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা পরীক্ষা হয়েছে ১ লক্ষ ৫৭ হাজার ৩০০ জনের। মহারাষ্ট্র ছাড়া দেশের অন্যান্য রাজ্যে করোনা গ্রাফ আপাতত নিয়ন্ত্রনেই আছে।

Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...