Thursday, May 14, 2026

১০০ দিনের কাজে নথিভুক্তদের জন্য বড় সিদ্ধান্ত ঘোষণা রাজ্য সরকারের

Date:

Share post:

১০০ দিনের কাজে নথিভুক্তদের জন্য বড় সিদ্ধান্ত ঘোষণা করল রাজ্য সরকার। গত মন্ত্রিসভার বৈঠকে এবিষয়ে নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তারপরেই এবিষয়ে নির্দেশিকা জারি করল নবান্ন (Nabanna)। রাজ্যের মুখ্যসচিবের (Chief Secretary) তরফে জারি করা নির্দেশিকায় জানানো হয়েছে, ১০০ দিনের কাজের জন্য যাঁরা নথিভুক্ত, তাঁদেরকে অন্যান্য রাজ্য সরকারি দফতরে কাজে লাগাতে হবে।

নির্দেশিকায় বলা হয়েছে, ১০০ দিনের কাজে নথিভুক্ত বিভিন্ন অদক্ষ শ্রমিকদের প্রশিক্ষণহীন কর্মচারী হিসেবে বিভিন্ন দফতরের কাজে ব্যবহার করা হবে। কোন বিভাগে কতজনকে কাজে লাগানো হচ্ছে, তা খতিয়ে দেখবেন এক নোডাল অফিসার। পাশাপাশি, নথিভুক্তরা ঠিক সময়ে কাজ পাচ্ছেন কি না, সেটাও দেখবেন তাঁরা।

দীর্ঘদিন করেই ১০০ দিনের প্রকল্পের রাজ্যের প্রাপ্য টাকা দিচ্ছে না কেন্দ্রীয় সরকার। এনিয়ে বারবার অভিযোগ করেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের কাছে প্রাপ্য অর্থের জন্য একাধিকবার দরবারও করেছে রাজ্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকেও এবিষয়টি উত্থাপন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কিন্তু এখন কোনও টাকা পাঠায়নি কেন্দ্র।

এই পরিস্থিতি ১০০ দিনের কাজে নথিভুক্তদের বিভিন্ন রাজ্য সরকারি দফতরের কাজে ব্যবহারের সিদ্ধান্তে নথিভুক্ত শ্রমিকদের কিছুটা সুরাহা হবে বলে আশা।

Related articles

শোভনদেব-ফিরহাদ-কুণালসহ বিধানসভায় শপথ ১৪০ জন বিধায়কের

বুধবারের পর বৃহস্পতিবারও রাজ্য বিধানসভায় (West Bengal Assembly) নবনির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ পর্ব অনুষ্ঠিত হল। শপথ নিলেন তৃণমূল বিধায়ক...

জামুড়িয়ার কয়লাখনি ধসে মৃত ১, আটকে বহু

ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের (ইসিএল) কুনুস্তোরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারির ভয়াবহ খনি দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে ভূগর্ভস্থ কয়লা খনিতে(Coal...

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...