Monday, April 27, 2026

শালিমার এক্সপ্রেসে ভয়াবহ আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

Date:

Share post:

আচমকা ট্রেনের কামরায় ভয়াবহ অগ্নিকাণ্ড (Fire incident)। অল্পের জন্য রক্ষা পেল শালিমার এক্সপ্রেস (Shalimar Express)। কোনওরকমে আগুন লেগে যাওয়া কামরাটিকে বাকি ট্রেন (Train)থেকে আলাদা করা হয়। যার ফলে বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন ট্রেনের বাকি যাত্রীরা। ঘটনাটি ঘটেছে, আজ শনিবার নাসিকের (Nasik) কাছে।

রেল দফতর সূত্রে খবর, এদিন সকাল ৮ টা ৪৫ নাগাদ আচমকাই লোকমান্য তিলক টার্মিনাসগামী (Lokmanya Tilak Terminus) শালিমার এক্সপ্রেসের (Shalimar Express) মালবাহী কামরায় আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে ভয়ানক আকার নেয় সেই আগুন। যাত্রী সুরক্ষা নিশ্চিত করতে দ্রুত জ্বলন্ত কামরাটিকে বাকি ট্রেন থেকে আলাদা করা হয়। যাত্রীবাহী কামরা অবধি আগুন পৌঁছানোর আগেই জ্বলন্ত কামরাটিকে আলাদা করায় অল্পের জন্য রক্ষা পান যাত্রীরা। সময় মতো ব্যবস্থা নেওয়ার খুব বেশি ক্ষয়ক্ষতি হয়নি ট্রেনটিরও।

আগুন লাগার খবর পেয়ে পাশেরই আহমেদনগর গোডাউনে এসে পৌঁছয় পুনে দমকলবাহিনীর ৫টি ইঞ্জিন। অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। কিছুটা বিলম্ব হলেও রেল দফতরের তৎপরতায় লোকমান্য তিলক টার্মিনাসের উদ্দেশে শালিমার এক্সপ্রেসকে রওনা করে দেওয়া হয়।

Related articles

বিজেপি-র ‘মানি পাওয়ার’ রুখতে মমতার হাত শক্ত করার ডাক, চন্দ্রিমার সমর্থনে সুর চড়ালেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী

বাংলার ভোটযুদ্ধে এবার তৃণমূলের পক্ষে ব্যাট ধরলেন পড়শি রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। রবিবার দমদম (উত্তর) বিধানসভা কেন্দ্রের প্রার্থী...

ভবানীপুরে বহিরাগত কাদের মদতে: পদযাত্রা থেকে জনসংযোগে সতর্ক করলেন মমতা

বিজেপিকে সুবিধা পাইয়ে দিতে পুলিশ প্রশাসনে বড়সড় রদবদল প্রায় প্রতিদিনই চলছে। দ্বিতীয় দফার নির্বাচনে কমিশনের সবথেকে বড় টার্গেট...

IPL: ব্যাটিং ব্যর্থতা, বিতর্ক শেষে সুপার জয়, টিকে থাকল নাইটদের প্লে অফের আশা

আইপিএলে(IPL) জয়ের ধারা অব্যাহত রাখল কেকেআর(KKR)। সুপার ওভারে লখনউ সুপার জায়ান্টসকে(LSG) হারাল নাইট ব্রিগেড। ব্যাটিং, ব্যর্থতা বিতর্ক পেরিয়ে...

তালিকায় অনুপ্রবেশকারী কারা: কমিশন খোঁজ দিতে না পারলেও ডেডলাইন বাঁধলেন মোদি!

বাংলার এসআইআর করা হচ্ছে রাজ্যের অনুপ্রবেশকারীদের খুঁজে খুঁজে বের করার জন্য। অথচ নির্বাচনের প্রথম দফা শেষ হয়ে যাওয়ার...