Sunday, May 17, 2026

রাজ্যের শিক্ষানীতির খসড়া রিপোর্ট জমা মুখ্যসচিবের কাছে, রয়েছে জাতীয় শিক্ষানীতির অংশ: নবান্ন

Date:

Share post:

রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর (Harikrishna Dwibedi) কাছে জমা পড়ল রাজ্যের শিক্ষানীতি। রাজ্যের শিক্ষানীতি বিষয়ক কমিটির সঙ্গে প্রায় ২ ঘণ্টা পর্যালোচনামূলক বৈঠক করেন মুখ্যসচিব। রাজ্যের শিক্ষানীতি নিয়ে কী ভাবা হচ্ছে, তা নিয়ে সেই বৈঠকে বিস্তারিত প্রেজেন্টেশন (Projection) দেওয়া হয়। খসড়া রিপোর্টও (Report) শিক্ষানীতি বিষয়ক কমিটি জমা দিয়েছে মুখ্যসচিবের কাছে। রিপোর্টে জাতীয় শিক্ষানীতির একাধিক অংশ প্রাধান্য পাচ্ছে বলে নবান্ন (Nabanna) সূত্রে খবর।

রাজ্যের শিক্ষানীতি তৈরির ক্ষেত্রে ‘জাতীয় শিক্ষানীতি ২০২০’-র একাধিক অংশকে মান্যতা দেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে খবর। তবে জাতীয় শিক্ষানীতির যে অংশগুলি রাজ্যের পড়ুয়াদের জন্য সুবিধাজনক নয়, সেই অংশগুলিকে রাজ্য শিক্ষানীতি থেকে বাদ দেওয়া হয়েছে।

জাতীয় শিক্ষানীতির অংশকে মান্যতা না দিয়ে স্কুল শিক্ষায় মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক দুটি স্তর রাখার পক্ষে রাজ্য সরকার। তবে জাতীয় শিক্ষানীতি মেনে স্কুল স্তরে সেমিস্টার সিস্টেম নিয়ে আসার কথা রিপোর্ট বলা হয়েছে। এছাড়া জাতীয় শিক্ষানীতির বাইরে ‘স্পোর্টস পলিসি’ নিয়ে আসছে রাজ্য। প্রতিদিন স্কুলে-স্কুলে স্বাস্থ্য পরীক্ষা করা হবে।

তবে উচ্চ শিক্ষার ক্ষেত্রে জাতীয় শিক্ষানীতির অনুযায়ী না মানলে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির আর্থিক অনুদান পেতে সমস্যা হতে পারে। সে কারণে বিশ্ববিদ্যালয়গুলির হাতেই পাঠক্রম-সহ বিভিন্ন বিষয় নিয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ছেড়ে দেওয়া হচ্ছে। পাশাপাশি উচ্চশিক্ষার বেশিরভাগ ক্ষেত্রেই জাতীয় শিক্ষানীতির মতামত গুলিকেই বিশেষভাবে প্রাধান্য দেওয়া হচ্ছে রাজ্য শিক্ষা নীতিতে বলেই জানা গিয়েছে।

আরও পড়ুন- নতুন বছরের শুরুতেই বিধানসভা ভোট, চলতি মাসেই মেঘালয় যেতে পারেন অভিষেক

এমফিল-এর তুলে দেওয়ার ক্ষেত্রেও জাতীয় শিক্ষানীতির সঙ্গে সহমত রাজ্য। নবান্ন সূত্রে খবর, খসড়া রিপোর্টে PHD-সহ উচ্চ শিক্ষাক্ষেত্রে জাতীয় শিক্ষানীতির বেশিরভাগ অংশকেই প্রাধান্য দেওয়া হয়েছে। চূড়ান্ত রিপোর্ট এলেই রাজ্য মন্ত্রিসভার বৈঠক করে তা অনুমোদন করানো হবে। সব ঠিক থাকলে ২০২৩-২৪ শিক্ষাবর্ষ থেকেই রাজ্যের শিক্ষানীতি কার্যকর করা হতে পারে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।

 

 

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...