Thursday, May 14, 2026

লক্ষ্য বন সুরক্ষা, শীঘ্রই বন দফতরে দেড় হাজার কর্মী নিয়োগ

Date:

Share post:

দীর্ঘ জটিলতার অবসান, বন রক্ষায় দ্রুত কর্মী নিয়োগ করতে চলেছে রাজ্য। দীর্ঘদিন ধরে রাজ্য বন দফতরে নানান জটিলতায় আটকে ছিল বন কর্মী নিয়োগের বিষয়টি। বন সুরক্ষায় বিশেষভাবে জোর দিতেই রাজ্য সরকারের এই উদ্যোগ।

বন সুরক্ষাকে গুরুত্ব দিয়ে কাঠপাচার, বন নিরপত্তার দিকটি মাথায় রেখে শীঘ্রই রাজ্য মন্ত্রিসভা প্রায় দেড় হাজার অফিসার ও বনকর্মী নিয়োগ করতে চলেছে। শনিবার বক্সা ব্যাঘ্র প্রকল্পের রাজাভাতখাওয়া প্রকৃতি বিক্ষণ কেন্দ্রে এক সাংবাদিক সম্মেলনে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন রাজ্যের প্রধান মুখ্য বনপাল সৌমিত্র দাশগুপ্ত। ১৭০জন রেঞ্জ অফিসার, ১৭৫ জন করণিক ও ১০০০ জন বনকর্মী নিয়োগের কথা জানান তিনি। এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেলে রাজ্যের উত্তর ও দক্ষিণ দুই প্রান্তের বন সুরক্ষা সুনিশ্চিত হবে। বিশেষ করে অন্য রাজ্য থেকে পাচারকারীদের অনুপ্রবেশ রুখতেই কর্মী নিয়োগের ওপর জোর দেওয়া হচ্ছে বলেও জানানো হয়েছে। নতুন কর্মী নিয়োগে এই সমস্যা মিটতে চলেছে।

আরও পড়ুন- ২৪ দিন পরেও মেলেনি ক্ষতিপূরণ, KMRCL-র বিরুদ্ধে হবে ফুঁসছে বউবাজার

 

Related articles

টুটুকে নিয়ে সুপার জায়ান্টের পোস্ট বিতর্কে দেবাশিসের জবাব ,আবেগপ্রবণ বার্তা সৃঞ্জয়ের

প্রয়াত টুটু বোসকে(Tutu Bose) শ্রদ্ধা জানিয়েই ডার্বির প্রস্তুতি শুরু মোহনাগানের। বাগান রত্ন প্রয়াত স্বপনসাধন বোসকে(টুটু) শ্রদ্ধা জানিয়ে বৃহস্পতিবার...

ভোট পরবর্তী হিংসা মামলায় মমতার সওয়ালেই মান্যতা! পুলিশকে কড়া নির্দেশ প্রধান বিচারপতির বেঞ্চের

দীর্ঘ বছর পরে কালো কোট পরে এজলাসে দাঁড়িয়ে সওয়াল করলেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর সেই...

শোভনদেব-ফিরহাদ-কুণালসহ বিধানসভায় শপথ ১৪০ জন বিধায়কের

বুধবারের পর বৃহস্পতিবারও রাজ্য বিধানসভায় (West Bengal Assembly) নবনির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ পর্ব অনুষ্ঠিত হল। শপথ নিলেন তৃণমূল বিধায়ক...

জামুড়িয়ার কয়লাখনি ধসে মৃত ১, আটকে বহু

ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের (ইসিএল) কুনুস্তোরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারির ভয়াবহ খনি দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে ভূগর্ভস্থ কয়লা খনিতে(Coal...