Tuesday, May 5, 2026

জল্পনার অবসান, আইলিগ বিজয়ীরা খেলবে আইএসএল-এ, জানালেন AIFF সভাপতি

Date:

Share post:

অবশেষে জল্পনার অবসান। পরের বছর থেকেই আইলিগ বিজয়ী দল খেলার সুযোগ পাবে আইএসএল-এ। এদিন এমনটাই টুইট করে জানিয়েছেন এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবে।

এদিন টুইটারে কল‍্যাণ চৌবে লেখেন,” এএফসি এবং এআইএফএফ এর রোডম্যাপ অনুসারে ২০২২-২৩ হিরো আইলিগ বিজয়ী দল ক্রীড়া যোগ্যতা এবং প্রিমিয়ার ১ লাইসেন্স ক্রাইটেরিয়া সম্পূর্ণ করতে পারলে হিরো আইএসএলে অংশগ্রহণ করার সুযোগ পাবে।”

একই কথা এদিন এক সর্বভারতীয় সংবাদসংস্থাকে বলেন এআইএফএফ সেক্রেটারি জেনারেল সাজি প্রভাকরণ। তিনি বলেন,” পরের বার আইলিগের বিজয়ী দল আইএসএলে খেলবে। তবে লাইসেন্সিং প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে তাদের। আইলিগ জয়ী দলকে আইএসএলে অংশগ্রহণের জন্য কোনও টাকা দিতে হবে না। যেহেতু আইএসএলের সমস্ত ক্লাবের লাইসেন্সিং করা রয়েছে, তাই আই লিগের ক্লাবকেও তাই করতে হবে।”

এই রোডম‍্যাপে কি আইএসএলের ক্লাব গুলো রাজি হবে? এই নিয়ে সাজি প্রভাকরণ বলেন, “যে রোডম্যাপ তিন বছর আগে তৈরি করা হয়েছিল, আমরা সেটাকেই অনুসরণ করছি। এতে সব জল্পনা থেমে যাবে এবং ভারতীয় ফুটবল এগিয়ে যাবে। আইলিগ ক্লাবরাও এই সিদ্ধান্তে খুশি হবে।”

২০১৯ সালে এএফসি এবং এআইএফএফের যে রোডম্যাপ হয়, সেই অনুযায়ী ২০২২-২৩ এবং ২০২৩-২৪ মরশুমের আইলিগ জয়ী দল সরাসরি আইএসএল খেলার সুযোগ পাবে। আইএসএলে উন্নয়ন-অবনমন চালু হবে ২০২৪-২৫ মরশুম থেকে।

আরও পড়ুন:মুম্বইয়ের বিরুদ্ধে অতীত নিয়ে ভাবতে নারাজ জুয়ান, জয়ই লক্ষ‍্য বাগান কোচের

 

 

 

Related articles

বিজেপির বঙ্গে মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু! একাধিক পদক্ষেপে জল্পনা

বিজেপির ঐতিহাসিক বঙ্গ জয়ের পর এখন রাজ্য রাজনীতির সবচেয়ে বড় প্রশ্ন—নতুন সরকারের মুখ্যমন্ত্রীর মুখ কে? বঙ্গ বিজেপির অন্দরে...

শুরু প্রস্তুতি! ২৫ বৈশাখে অষ্টাদশ বিধানসভার শপথ, মঙ্গলে রাজ্যে কমিশনের পর্যবেক্ষক

রাজ্যে ভোটপর্ব মিটে যাওয়ার পর এবার দ্রুত প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে নতুন সরকার গঠনের তোড়জোড় শুরু হয়েছে। সব...

ফল ঘোষণার পরেই অগ্নিগর্ভ বাংলা, জেলায় জেলায় আক্রান্ত তৃণমূল

রাজ্যে বিধানসভা নির্বাচনের চূড়ান্ত ফলাফল সামনে আসতেই পাল্লা দিয়ে বাড়ছে রাজনৈতিক হিংসার দাপট। গেরুয়া শিবিরের উত্থানের ইঙ্গিত মিলতেই...

মানুষের রায়কে ধুলিসাৎ করে অনৈতিক জয়: ক্ষোভে গর্জে উঠলেন মমতা

ভোটের ফলপ্রকাশ হতেই বিজেপি ও নির্বাচন কমিশনকে একযোগে নিশানা করে গর্জে উঠলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ,...