Saturday, June 27, 2026

মৃ*ত মানুষের পরিচয়পত্র বানিয়ে জমি বিক্রি! গ্রেফতার সল্টলেকের ভুয়ো প্রোমোটার

Date:

Share post:

মৃ*ত মানুষের নামে ভুয়ো সরকারি নথি তৈরি করে জমি হাতানোর অভিযোগ। ভুয়ো দলিল (Fake Documents) তৈরি করে কোটি টাকার বিনিময়ে জমি বিক্রির অভিযোগ উঠল সল্টলেকের এক প্রোমোটারের (Salt Lake Promoter) বিরুদ্ধে। সিদ্ধার্থ নাগ (Siddharth Nag) নামে ওই প্রোমোটারকে গ্রেফতার (Arrests) করল বিধাননগর উত্তর থানার পুলিশ (North Bidhannagar Police)।

পুলিশ সূত্রে খবর, চলতি বছর ১৩ অক্টোবর মানিকতলা (Maniktala) এলাকার বাসিন্দা প্রিয়জিৎ মিত্র বিধাননগর উত্তর থানায় অভিযোগ (Complaints) করেন, ১৯৯৭ সালের ৩ জুলাই তাঁর মামা পৃথ্বীশচন্দ্র বসুর মৃ*ত্যু হয়। তাঁর মামার নামে সল্টলেকের বি এ ব্লকে একটি বাড়ি ছিল। যে বাড়িটি মামা মৃ*ত্যুর আগে প্রিয়জিতের নামে উইল করে দেন। তবে উইল করে দিলেও জমির মিউটেশন (Mutation) তিনি করিয়ে উঠতে পারেননি। আর তারপরই বাধে বিপত্তি। চলতি বছর সল্টলেকের বি এ ব্লকে গিয়ে প্রিয়জিৎ দেখতে পান সেই বাড়ি ভেঙে নতুন নির্মাণ শুরু হয়েছে। পরে প্রতিবেশীদের জিজ্ঞাসা করে তিনি জানতে পারেন, বাড়িরই নীচের তলার বাসিন্দা সিদ্ধার্থ নাগ এই বাড়িটি সুশীল জিন্দাল এবং শশী জিন্দাল নামের দুই ব্যক্তিকে ১ কোটি ৫৭ লক্ষ টাকার বিনিময়ে বিক্রি করে দিয়েছেন।

পরে বিধাননগর পুরনিগমে (Bidhanagar Municipality) খোঁজ নিয়ে তিনি জানতে পারেন বাড়িটি ১৯৯৭ সালে মৃ*ত পৃথ্বীশচন্দ্র বসুর থেকে ২০২১ সালের জুলাই মাসে কিনেছেন সিদ্ধার্থ। পাশাপাশি প্রিয়জিৎ আরও দেখেন, সেই ডিড কপিতে মৃ*ত ব্যক্তির প্যান কার্ড এবং আধার কার্ড সংযোজন করা রয়েছে। এরপরই প্রতারণার শিকার হয়েছেন বুঝতে পেরে বিধাননগর উত্তর থানায় অভিযোগ করেন প্রিয়জিৎ। পরে ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে, সিদ্ধার্থ নাগ বাড়ির মৃ*ত মালিকের নামে ভুয়ো আধার কার্ড, প্যান কার্ড তৈরি করে জাল দলিল তৈরি করেন। প্রথমে নিজের নামে মালিকানা নিয়ে নেন, এরপরই সেই বাড়ি কোটি টাকার বিনিময় জিন্দালদের বিক্রি করেন। তবে এই প্রথম নয়, আগেও প্রচুর অবৈধ ঘটনায় নাম জড়িয়েছিল জমি মাফিয়া সিদ্ধার্থ নাগের। শনিবার গোপন সূত্রে খবর পেয়ে নিউটাউন এলাকায় হানা দেয় বিধাননগর উত্তর থানার পুলিশ। সেখান থেকে সিদ্ধার্থকে গ্রেফতার করা হয়।

Related articles

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...