Saturday, March 14, 2026

সেমিফাইনাল খেলতে অ‍্যাডিলেড পৌঁছাল ভারতীয় দল

Date:

Share post:

আগামি বৃহস্পতিবার টি-২০ বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে খেলতে নামছে ভারতীয় দল। প্রতিপক্ষ ইংল‍্যান্ড। সেই ম‍্যাচ খেলতে এদিন অ‍্যাডিলেড পৌঁছে গেল বিরাট কোহলি, রোহিত শর্মা, সূর্যকুমার যাদবরা। সেই ভিডিও এদিন নিজেদের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করল বিসিসিআই।

বিসিসিআই এদিন যে ভিডিও পোস্ট করে তাতে দেখা যায়, ভারতীয় দলকে অ্যাডিলেডে স্বাগত জানাতে হোটেলের বাইরে অপেক্ষা করছিলেন  সমর্থকেরা। ভারতীয় সমর্থকদের হাতে ছিল বিভিন্ন রকম বাদ্যযন্ত্র। সে সব বাজিয়ে ভারতীয় ক্রিকেটারদের অ্যাডিলেডে স্বাগত জানান তারা। সূর্যকুমার যাদব, বিরাট কোহলিদের নাম ধরে ডাকতে থাকেন সমর্থকেরা।

সুপার ১২ পর্বের দ্বিতীয় গ্রুপে সেরা হয়ে সেমিফাইনালে উঠে ভারতীয় দল। শেষ ম্যাচে জিম্বাবোয়ের বিরুদ্ধে দুরন্ত জয় পায় ভারতীয় দল। দলের হয়ে দুরন্ত পারফরম্যান্স করেন সূর্যকুমার যাদব। সেমিফাইনালের আগে যা দলের পক্ষে সুবিধাজনক বলেই মনে করছেন ক্রিকেটপ্রেমীরা।

আরও পড়ুন:সেমিফাইনালে কি খেলবেন পন্থ? কী বললেন দ্রাবিড়?

 

spot_img

Related articles

ফের নাম-বিভ্রাট মোদির মুখে, রানি রাসমণিকে বললেন ‘রসমণি’, প্রতিবাদ তৃণমূলের 

বিধানসভা নির্বাচনের আগে বঙ্গে ভোটপ্রচারে এসে ফের নাম-বিভ্রাটে জড়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাংলার মনীষীদের নাম উচ্চারণে প্রধানমন্ত্রীর এই...

বিনা পয়সায় অভিনয়, ১৮ বছর পর হাতে এল চেক! অবাক গল্প শোনালেন অনিল কাপুর 

বয়স প্রায় সত্তর ছুঁইছুঁই, কিন্তু ফিটনেস (Fitness) এখনও তরুণদের টক্কর দেন বলিউড অভিনেতা (Bollywood Actor) অনিল কাপুর (Anil...

হরমুজ থেকে ভারতের পথে ৯২ হাজার মেট্রিক টন LPG: ফিরছে ভারতীয় পড়ুয়ারা

শুক্রবার রাতে ইরানের সিদ্ধান্তের পরই হরমুজ প্রণালীর পূর্ব প্রান্তে আটকে পড়া ভারতের জ্বালানিবাহী জাহাজ রওনা দিয়েছিল ভারতের দিকে।...

রবিবার সাতগাছিয়ায় অভিষেক: ব্যবসায়ীদের তুলে দেবেন দোকানের চাবি

বরাবরই মানুষের পাশে থেকেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক ডাকেই তাকে পাওয়া গিয়েছে সবসময়। এবার বড় কাঁছারী মন্দির সংলগ্ন দোকানগুলির...