Sunday, May 17, 2026

“জলের পরিবর্তে মদ খান, গুটখা খান”, বিজেপি সাংসদের মন্তব্যে তোলপাড় গোটা দেশ

Date:

Share post:

জল সংরক্ষণে এমন দাওয়াই! বিজেপি সাংসদের মন্তব্যে তোলপাড় গোটা দেশ। “মদ্যপান করুন নয়ত গুটকা সেবন করুন”। জল সংরক্ষণের এমনই অদ্ভুত, অবান্তর নিদান দিলেন মধ্যপ্রদেশের বিজেপি সাংসদ জনার্দন মিশ্রর। যা নিয়ে সমালোচনার ঝড়। ডাবল ইঞ্জিন রাজ্যের বিজেপি সাংসদের এমন মন্তব্যের প্রেক্ষিতে কড়া সমালোচনা করেছেন বিরোধীরা।

আরও পড়ুন:রাজ্যপালের বিরুদ্ধে শীর্ষ আদালতে যেতে চায় কেরল সরকার! প্রতিবাদে নামতে তৈরি বিজেপিও

মধ্যপ্রদেশের রেওয়া সংসদীয় এলাকার বিজেপি সাংসদ জনার্দন মিশ্র সম্প্রতি এক সরকারি অনুষ্ঠানে রেওয়া এলাকার জল সংরক্ষণ প্রসঙ্গে বলতে গিয়ে বিতর্কিত, অবাস্তব সমস্ত মন্তব্য করেছেন।

তাঁর নিদান, “চাষের ক্ষতি হচ্ছে। জমিতে জল আসছে না। এই সমস্যার সমাধান দরকার। গুটকা খান কিংবা মদ্যপান করুন, কিংবা আয়োডেক্স খান কিন্তু যে কোনও মূল্যেই জল সংরক্ষণ করতেই হবে। সবাইকে জলের গুরুত্ব বুঝতে হবে। গত রবিবার এই মন্তব্য করেন জনার্দন মিশ্র। সেই বক্তব্যের ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।

তিনি আরও বলেছেন, যদি কোনও সরকার জলের উপর কর বসায় তাহলে তাদের বাকি সব কর মকুব করতে হবে। ইলেকট্রিক থেকে যাবতীয় জিনিসে কর মকুব করতে হবে, সেটা সব সরকারের উদ্দেশেই বলছি। বিজেপি সাংসদের এহেন মন্তব্যের জেরে তীব্র কটাক্ষ করেছে বিরোধীরা।

Related articles

IPL: জয়ের মধ্যেই পাথিনারাকে নিয়ে ফের উদ্বেগ, প্লে-অফ নিয়ে কী বললেন রাহানে?

গুজরাটের টাইটান্সের বিরুদ্ধে জিতে আইপিএল প্লে অফের আশা জিইয়ে রেখেছে কেকেআর(KKR)। কিন্ত জয়ের স্বস্তির মধ্যেই চোটের অস্বস্তি অব্যাহত...

শিক্ষাক্ষেত্রে রাজ্যে বড় বদলের সম্ভাবনা, ফের পাশ-ফেল চালুর ইঙ্গিত বিধায়ক শঙ্করের

রাজ্যে সরকারের পরিবর্তন হতেই কি পাশ-ফেল ব্যবস্থা ফিরতে চলেছে? শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের (BJP MLA Shankar Ghosh)...

মোষের মাংস রফতানি করে দেশের আয় ৪ বিলিয়ান ডলার, বিজেপিকে ইলেক্টোরাল বন্ডে ৩০ কোটি অনুদান আল্লানা গ্রুপের!

২০১৪ সালে কেন্দ্রে ক্ষমতায় এসে পূর্বতন ইউপিএ সরকারকে (UPA) “গোলাপি বিপ্লব” প্রচার এবং গবাদি পশু জবাইকে উৎসাহিত করার...

মেট্রোর কাজের জন্য বন্ধ টালিগঞ্জ থেকে ব্রিজি পরিষেবা

পূর্ব ঘোষণা মতোই রবিবাসরীয় সকাল থেকে মেট্রোর কাজের জন্য বন্ধ মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন থেকে শহিদ ক্ষুদিরাম...