Saturday, April 4, 2026

অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ বিশ্বজ্যোতিকে জিজ্ঞাসাবাদ করতে দিল্লিতে তলব ইডির

Date:

Share post:

অনুব্রত কন্যা, হিসেবরক্ষকের পর এবার অনুব্রত মণ্ডল ‘ঘনিষ্ঠ’ বোলপুরের কাউন্সিলর বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায় ওরফে মুনকেও এ বার জেরার জন্য দিল্লিতে ডেকে পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।যদিও এর আগে বিশ্বজ্যোতির বাড়িতেও যায় ইডি আধিকারিকরা। তবে সেখানে তাঁকে জিজ্ঞাসাবাদ করে ইডি।

আরও পড়ুন:লাগাতার দু’দিন জিজ্ঞাসাবাদ পর আজ ফের সুকন্যাকে তলব ইডির

বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায় বোলপুরের ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। তাঁর ব্যাঙ্কের নথি ও সম্পত্তির সমস্ত নথি নিয়ে দিল্লিতে ইডির সদর দফতরে হাজির হতে বলা হয়েছে। সেখানেই বিশ্বজ্যোতিকে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি। এই মর্মে সোমবারই বিশ্বজ্যোতির কাছে একটি চিঠিও এসে পৌঁছেছে বলে খবর।

প্রসঙ্গত, গরু পাচার মামলায় সায়গালকে জগ্রেফতার করেচ্ছে ইডি। ইতিমধ্যে তিহার জেলে রয়েছে সায়গল। এদিকে গ্রেফতার করা হয়েছে অনুব্রত মণ্ডলকেও। পরপর তিনদিন অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডলকে দিল্লিতে ইডির সদর দফতরে ম্যারাথন জিজ্ঞাসাবাদ চালায় ইডি আধিকারিকরা।এবার অনুব্রত ঘনিষ্ঠ বিশ্বজ্যোতিকেও জিজ্ঞাসাবাদ করতে চান তাঁরা।

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...