Thursday, May 28, 2026

Lunar Eclipse: দেশ জুড়ে দৃশ্যমান বছরের শেষ চন্দ্রগ্রহণ

Date:

Share post:

সূর্যাস্তের (Sunset)আগে চমক দিয়ে চাঁদের বুকে ছায়া। ৮ নভেম্বর বছরের শেষ চন্দ্রগ্রহণের (Lunar Eclipse) সাক্ষী হল দেশ তথা বাংলা। এরপর ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে ফের এই চন্দ্রগ্রহণ দেখা যাবে। অর্থাৎ ৩ বছরের অপেক্ষা। কলকাতা (Kolkata)-সহ উত্তর-পূর্ব ভারত থেকে দৃশ্যমান পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। কলকাতায় বিকেল ৪টে ৫২ মিনিট নাগাদ এই গ্রহণ দৃশ্যমান হওয়ার কথা ছিল। সেইসময় থেকে বিকেল ৫টা ১১ পর্যন্ত পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ (Total lunar eclipse)। কিন্তু মেঘলা আকাশের (Cloudy Weather)কারণে কিছুটা হতাশ হতে হল শহরবাসীকে। কলকাতায় পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময়সীমা ছিল ১৯ মিনিট। চন্দ্রগ্রহণ শেষ হয় সন্ধে ৬টা ১৯ মিনিটে। ৫টা ১১ থেকে ৬টা ১৯ পর্যন্ত আংশিক চন্দ্রগ্রহণ। কলকাতায় আংশিক চন্দ্রগ্রহণ ছিল প্রায় ১ ঘণ্টা ৮ মিনিট। শহরের মেট্রো শহরে মূলত আংশিক গ্রহণ দেখা গেছে বলছেন জ্যোতির্বিজ্ঞানীরা (Astronomers)। সন্ধের মুখে মহানগরীর বিভিন্ন প্রান্ত থেকে আংশিক গ্রহণ দেখা যায়। পাশাপাশি বাংলার বিভিন্ন জেলা থেকেও স্পষ্ট ভাবে এই গ্রহণ দেখা গেছে।

সারা পৃথিবী ৮ নভেম্বর ২০২২ -এ সাক্ষী হল কমলা চাঁদের। কলকাতার পাশাপাশি বেঙ্গালুরু আর হায়দরাবাদেও দৃশ্যমান হয় আংশিক চন্দ্রগ্রহণ। হরিদ্বারে মন্দিরে বাইরে গ্রহণ দেখার অপেক্ষায় ভিড় জমান অগণিত মানুষ। গ্রহণের কারণে মন্দির বন্ধ থাকায় মন্দিরের বাইরে ভক্তদের ভিড়। গঙ্গার পাড় থেকেই চলে চন্দ্রগ্রহণ দর্শন। সারা পৃথিবীর আলোকচিত্রীরা লেন্সবন্দি করেন চন্দ্রগ্রহণের বিরল ছবি। আমেরিকা থেকে অস্ট্রেলিয়া, ক্যারিবিয়ান দ্বীপ থেকে অ্যারিজোনা সর্বত্র দৃশ্যমান বছরের শেষ চন্দ্রগ্রহণ।

Related articles

বিএসএফ-এর হাতে আরও জমি হস্তান্তর রাজ্যের: জানালেন মুখ্যমন্ত্রী

সীমান্তবর্তী জেলাগুলি থেকে প্রয়োজনীয় জমি বিএসএফ-এর হাতে হস্তান্তরের প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর...

IPL: ব্যাটিং তাণ্ডবে নয়া রেকর্ড বৈভবের, হায়দরাবাদকে হেলায় হারাল রাজস্থান

আইপিএলে(IPL) সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে এলিমিনেটরে খেলতে নেমেছিল রাজস্থান রয়্যালস। এই ম্যাচে  ৪৭ রানে জয় পেল রাজস্থান। তবে দলের...

শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী: পরিচালক অনীক দত্তের অন্তিম যাত্রা বৃহস্পতিবার

দৃঢ়চেতা পরিচালক অনীক দত্তের আচমকা প্রয়াণে শোকস্তব্ধ টলিউড। তাঁর মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্তে নেমেছে লালবাজারের হোমিসাউড শাখা।...

কর্মীদের পাশে দাঁড়ানো থেকে আইনি লড়াই, রবিবার কালীঘাটে দিকনির্দেশ দেবেন মমতা

রবিবার পরিষদীয় দলের বৈঠক হবে কালীঘাটে। এই বৈঠকে পরবর্তী দিকনির্দেশনা দেবেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুদিন ধরেই কালীঘাটের বাসভবনে...