Saturday, May 16, 2026

Dengue : জেলা প্রশাসনকে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ মুখ্যসচিবের

Date:

Share post:

রাজ্যে ডেঙ্গির (Dengue) বাড়বাড়ন্ত। মঙ্গলবার নবান্নে এক জরুরি বৈঠক ডাকেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদি (Hari Krishna Dwivedi)। বৈঠকে রাজ্যের বিভিন্ন জেলার জেলা শাসকদের (DM) পাশাপাশি স্বাস্থ্যসচিবকেও (Health Secretary) তলব করা হয়। নবান্ন (Nabanna) সূত্রে খবর, বৈঠকে ডেঙ্গি পরিস্থিতির সামগ্রিক বিষয় খতিয়ে দেখা হয়, সেই বিষয়ে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। জেলায় জেলায় আরও নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয় স্বাস্থ্য দফতরকে (Health Department)। কলকাতায় বুধবার থেকে ১৫ নভেম্বর পর্যন্ত প্ল্যাকার্ড, লিফলেটের মাধ্যমে বিশেষ প্রচারের কথা বলা হয়েছে। বাড়ি বাড়ি গিয়ে ডেঙ্গু সম্পর্কে জনসাধারণকে অবগত করার কথা বলা হয়েছে।

কলকাতা ও পার্শ্ববর্তী জেলায় শুধু নয়, উত্তরবঙ্গের জেলাগুলি থেকেও ডেঙ্গিতে আক্রান্ত হওয়ার খবর আসছে। পাশাপাশি বাড়ছে মৃ*ত্যুর হারও। আজ মঙ্গলবার শিলিগুড়ি জেলা হাসপাতালে (Siliguri District Hospital)মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত্যুর পর রোগীর ডেঙ্গি (Dengue Infected) আক্রান্ত হওয়ার রিপোর্ট আসায় ক্ষুব্ধ পরিবারের লোকেরা। শিলিগুড়ির ডেঙ্গি পরিস্থিতির দিকে এসডিও-দের পরিস্থিতি খতিয়ে দেখার কথা বলা হয়েছে। দার্জিলিং এবং জলপাইগুড়িকে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। বিশেষ জরুরি বৈঠকে রাজ্যের মুখ্যসচিবের নির্দেশ দিয়েছেন যে জেলাশাসকদের এলাকায় গিয়ে পরিদর্শন করতে হবে। নজরদারির পরিমাণ আরও বাড়াতে হবে। কোথায় কোথায় আবর্জনা জমছে মহকুমাশাসক বা বিডিওদের, তা মাঠে নেমে নির্দিষ্ট করতে হবে। নজরদারি আরও বাড়াতে হবে বলে জানিয়েছেন তিনি।

Related articles

NEET বাতিলের বলি আরও ১: NTA ভেঙে দেওয়ার দাবি, সুপ্রিম কোর্টে চিকিৎসকদের সংগঠন

যে চিকিৎসক তৈরির পরীক্ষার মধ্যে দিয়ে গোটা দেশের স্বাস্থ্য ব্যবস্থার হাল ধরার আশা দেখে গোটা দেশ, সেই হবু...

পরিচয়ের গণ্ডি ভেঙে উচ্চ মাধ্যমিকে নজির ঝাড়গ্রামের আলিয়ার

পাশে ছিল স্কুল-বন্ধুরা-পরিবার। মাধ্যমিকের অনুভবের পরিচয় বদলে আলিয়া হয়ে উচ্চ মাধ্যমিকে সাফল্য। সব বাধা ও সামাজিক সংকোচ কাটিয়ে...

দেশে আগাম বর্ষা আসার ঘোষণা মৌসম ভবনের!

অস্বস্তিকর ভ্যাপসা গরম থেকে মুক্তি পেতে চলেছেম সাধারণ মানুষ, সময়ের আগে শনিবারই বর্ষা (Monsoon) ঢুকছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে...

একাধিক গুরুতর অভিযোগে ক্যানিং-এ ধৃত তৃণমূল বিধায়কের দাদা, অণ্ডালে গ্রেফতার দলের প্রাক্তন ব্লক সভাপতি

শুক্রবার মধ্যরাতের হানায় রাজ্যের নানা প্রান্তে ধৃত ২ তৃণমূল নেতা-সহ ৩। বেআইনি অস্ত্র রাখা-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফাতার...