Sunday, May 17, 2026

কাঁথিতে ‘চায়ে পে চর্চা’য় শুভেন্দুকে ধুয়ে দিলেন কুণাল

Date:

Share post:

এবার ‘চায়ে পে চর্চা’য় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ধুয়ে দিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। বুধবার কাঁথিতে শুভেন্দু  সহ একাধিক নেতাকে তোপ দাগেন তিনি। বলেন,  যখন কেউ বুঝতে পারছে পায়ের তলা থেকে জমি সরছে, তখন কর্মীদের এই সব কথা বলে চাঙ্গা করার চেষ্টা করছে।আসলে নন্দীগ্রামে গড় ধরে রাখতে পারছে না। নন্দীগ্রামের নির্দিষ্ট একটি অঞ্চলে শুভেন্দু ঘনিষ্ঠ ৩৪ জন বিজেপি থেকে ইস্তফা দিয়েছিল। তার মধ্যে ৩৩জন জয়দেব দাসের নেতৃত্বে তৃণমূলে যোগ দিয়েছেন। আর একজন বটকৃষ্ণ, যিনি আসবেন বলেও এখনও আসেননি। শুভেন্দু তাকে আগামীকাল নন্দীগ্রামে নিয়ে আসতে চাইছে।পরিস্থিতি এমনই যে কর্মীদের সঙ্গে দেখা হত না, কথা বলত না, সেই কর্মীদের পায়ে ধরে শুভেন্দুকে নিয়ে যেতে হচ্ছে।

কুণাল বলেন, যারা যারা শুভেন্দুর সঙ্গে দেখা করতে চান, ক্ষোভ জানাতে চান, শুভেন্দু যাদের সঙ্গে দেখা করছে না, অপমান করছে তারা শুধু একবার আমাকে ছুঁয়ে দিয়ে যান, দেখবেন শুভেন্দু পায়ে পড়ে জুতো পালিশ করে কোলে বসিয়ে রেখে দিয়েছে। কুণালের আরও কটাক্ষ, ”শুভেন্দু অধিকারী বড় নেতা বলে ওকে আক্রমণ করা হয় না। যেহেতু তৃণমূলের একশোটা পদের মধ্যে ৮০ শতাংশ পদ ও আর ওর পরিবারের লোকজন দখল করে রেখেছিল। তার পরেও দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা ও বেইমানি করেছে।পিঠে ছুরি মেরেছে, তাই মনের ঘেন্না থেকে ওকে বেশি সমালোচনা করছে।”

বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ প্রসঙ্গেও কুণাল বলেন,  আমার মনে হয় দিলীপ ঘোষ প্রলাপ বকছেন।আসলে ওনার একটা আইডেন্টিটি ক্রাইসিস চলছে। মতুয়া সম্প্রদায় চিরকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকেন। বড়মাকে মমতা বন্দ্যোপাধ্যায় মায়ের মতো শ্রদ্ধা করেন। তার অসুস্থতার চিকিৎসার সময় যাবতীয় আন্তরিকতার পরিচয় মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন। কিছু মানুষকে কিছু দিনের জন্য ভুল বুঝিয়েছিল বিজেপি। কিন্তু তারা মমতাদির সঙ্গেই আছেন, ফিরে আসছেন। উত্তরের জেলা গুলিতে ১৯-এর নির্বাচনে কিছু ভোট চলে গিয়েছিল। ২১-এর নির্বাচন প্রমাণ করছে মানুষের ভোট তৃণমূলের দিকে ফিরে আসছে।”

 

 

Related articles

পার্থতে মুগ্ধ শমীক ! রাজনীতির ভিন্ন মেরু বিলীন শিল্পপ্রেমের সৌহার্দ্যে

একজন শাসকদলের রাজ্য সভাপতি- সাংসদ, অপরজন সদ্য বিরোধী হওয়া দলের লোকসভার সাংসদ। রাজনীতির মঞ্চে যতই ভিন্ন মেরুতে অবস্থান...

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...