Saturday, May 16, 2026

আজ নদিয়ার প্রশাসনিক বৈঠক থেকেই হুগলির পাওয়ারলুম উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

আজ, বৃহস্পতিবার নদিয়া সফরের তৃতীয় দিনে জেলা আধিকারিক ও জনপ্রতিনিধিদের নিয়ে মূলত প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রানাঘাটে এই প্রশাসনিক বৈঠক থেকে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করার কথাও আছে তাঁর।

আরও পড়ুন:ভোট এলেই ক্যা! মতুয়ারা নাগরিক না হলে মোদি কী করে প্রধানমন্ত্রী? তোপ দাগলেন মমতা

আজ, নদিয়ার রানাঘাট থেকেই হুগলির গুড়াপে ৯৬টি অত্যাধুনিক (এয়ারজেট) পাওয়ারলুমের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গুড়াপে এই পাওয়ারলুমগুলি বসানো হয়েছে। সরকারের দাবি, এখানে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এক হাজারের বেশি মানুষের কর্মসংস্থান হবে। প্রায় ৩৫ কোটি টাকা খরচে গড়ে তোলা এই প্রকল্পে পোশাকের জন্য প্রায় দেড় কোটি কাপড় উৎপন্ন হবে। রাজ্যের প্রায় ১.১৭ কোটি স্কুল পড়ুয়াকে ইউনিফর্ম দেয় সরকার। তার জন্য পর্যাপ্ত কাপড় এ রাজ্যেই উৎপাদন করতে পাওয়ারলুম বসানোর উদ্যোগ বলে জানা যাচ্ছে। পাওয়ারলুমের মেশিনের দামের ২০ শতাংশ টাকাও প্রদান করছে রাজ্য। আরও প্রায় ২০০টি পাওয়ারলুম বসানো হবে বলে জানা গিয়েছে।

অন্যদিকে, কৃষ্ণনগরের বিখ্যাত মৃৎশিল্পকে ঘিরে একটি ক্লাস্টার গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সারা বছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে আসেন ঘূর্ণির মাটির পুতুল দেখতে ও কিনতে। এমন সমৃদ্ধ এক শিল্পকে আরও এগিয়ে নিয়ে যেতে উদ্যোগী হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এই শিল্পকে ঘিরে একটি ক্লাস্টার গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নবান্ন সূত্রে খবর, ক্ষুদ্র শিল্প দফতর ক্লাস্টার গড়ার দ্বায়িত্ব দিয়েছে খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদকে। ইতিমধ্যে প্রয়োজনীয় একটি সমীক্ষার কাজ শুরুও করেছে পর্ষদ।

Related articles

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার উত্তরবঙ্গে শুভেন্দু, বৃহস্পতিবার বৈঠক দুর্গাপুরেও 

রাজ্যে নতুন সরকার গঠনের পর প্রশাসনিক কাজকর্মে গতি আনতে এবং জেলাস্তরে সরাসরি নজরদারি চালাতে তৎপর নবান্ন। মুখ্যমন্ত্রী পদে...

ISL: ডার্বিতে আমন্ত্রিত শুভেন্দু, অতীত ভুলে ‘ফাইনালে’ ফোকাস লোবেরার

রবিবাসরীয় যুবভারতীতে আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল মোহনবাগানের মেগা ডার্বি(Derby) । ডার্বির আয়োজক মোহনবাগান।মাঠে জেতাই শুধু নয় মাঠের বাইরে আয়োজনে...

ত্রিপুরাকে ছাপিয়ে শীর্ষে বাংলা, বিধানসভা নির্বাচনে ভোটদানে সর্বকালীন রেকর্ড পশ্চিমবঙ্গের 

স্বাধীনতার পর দেশের বিধানসভা নির্বাচনের ইতিহাসে ভোটদানের হারে এক নতুন নজির গড়ল পশ্চিমবঙ্গ। নির্বাচন কমিশনের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী,...

আরবে ৩০ মিলিয়ন ব্যারেল তেল-চুক্তি মোদির: কোন পথে আসবে, প্রশ্ন অর্থনীতিবিদদের

একদিকে যখন দেশের মানুষকে বিদেশ সফর কমানোর নির্দেশ দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সেখানে তিনি নিজেই বিদেশ সফরে। সেই...