Sunday, May 3, 2026

ভাসানচরে রোহিঙ্গাদের ৩ মিলিয়ন ইউরো দেবে ইউরোপীয় ইউনিয়ন

Date:

Share post:

খায়রুল আলম, ঢাকা : ভাসানচরে রোহিঙ্গাদের জন্য ৩ মিলিয়ন ইউরো সহায়তা ঘোষণা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বাংলাদেশি মুদ্রায় এ অর্থের পরিমাণ প্রায় ৩২ কোটি টাকা।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) রাজধানীতে এক অনুষ্ঠানে বাংলাদেশ সফররত ইউরোপীয় ইউনিয়নের স্বরাষ্ট্রবিষয়ক কমিশনার ইয়ালভা জোহানসন এ ঘোষণা দেন।
এসময় বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে রাজধানীর গুলশানে বাংলাদেশে নিযুক্ত ইউরোপিয়ান কমিশন ডেলিগেশন প্রধানের দূতাবাস ভবনে এক অনুষ্ঠানে এ সহায়তার ঘোষণা দেওয়া হয়।

ইউরোপীয় ইউনিয়নের স্বরাষ্ট্রবিষয়ক কমিশনার ইয়ালভা জোহানসন ১০ ও ১১ নভেম্বর (বৃহস্পতি ও শুক্রবার) দুদিনের বাংলাদেশ সফরে এসেছেন বলেও জানান তিনি।
অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, ইউরোপীয় ইউনিয়ন ভাসানচরে রোহিঙ্গাদের মানবিক সহায়তা হিসেবে ৩ মিলিয়ন ইউরো দেবে, এটা শুনে আমরা খুশি হয়েছি। কক্সবাজারেও রোহিঙ্গাদের তারা সহায়তা করেছে। বাংলাদেশ সরকার ইউরোপীয় ইউনিয়নের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছে। বাংলাদেশ সরকার রোহিঙ্গাদের সব ধরনের মানবিক সহায়তা নিশ্চিতের চেষ্টা চালিয়ে যাচ্ছে। রোহিঙ্গাদের মধ্যে সহিংসতা এরই মধ্যে নিয়ন্ত্রণে আনা হয়েছে’- বলেন প্রতিমন্ত্রী।

ডা. এনামুর রহমান আরও বলেন, ভাসানচরের রোহিঙ্গাদের পুষ্টির বিষয়টি আলোচনায় এসেছে। প্রথম দিকে যে পুষ্টি পরিস্থিতি ছিল এখন কক্সবাজার ও ভাসানচরে সে অবস্থার অনেক উন্নতি হয়েছে।

আরও পড়ুন:কর্মীছাঁটাইয়ের পরের দিনই ফেসবুকে বন্ধ একাধিক পরিষেবা, জমা পড়ল অভিযোগ

 

 

Related articles

নির্বাচনে নিরপেক্ষতা রক্ষায় ব্যর্থ কমিশন! ধর্নার দ্বিতীয় দিনে অভিযোগ গণমঞ্চের

স্ট্রং রুমে EVM কারচুপি রুখতে এবং স্বচ্ছ গণনার দাবিতে কলকাতার (Kolkata) রাজপথে দ্বিতীয় দিনে পড়ল ‘দেশ বাঁচাও গণমঞ্চ’-এর...

দিদি আছেন, দিদিই থাকবেন: মমতাকে আগাম শুভেচ্ছা জানিয়ে বিজেপি-কমিশনকে খোঁচা অখিলেশের

সোমবার সকাল ৮টা থেকে এবারের বিধানসভা নির্বাচনের ভোট গণনা। এখন শুধুই জল্পনা, কোন দিকে পাল্লা ভারী? বিভিন্ন মত...

দেড় ঘণ্টা বন্ধ CCTV, স্ট্রং রুমে ‘অজ্ঞাত পরিচয়’: ফলাফলের আগে লাগাতার বেনিয়ম!

হাতে ২৪ ঘণ্টাও নেই। ২০২৬ বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার আগে বিজেপির যাবতীয় পরিকল্পনা যে ব্যর্থ হতে চলেছে, তা...

ISL মিটলেই আলভিদা ইস্টবেঙ্গল, বিদায়ী বার্তায় বিস্ফোরক অস্কার

জল্পনায় সিলমোহর। প্রাক ম্যাচ সাংবাদিক সম্মেলনে বড় ঘোষণা ইস্টবেঙ্গল(East Bengal) কোচ অস্কার ব্রুজোর।আইএস এলের ৪ ম্যাচ পরেই ইস্টবেঙ্গল...