Wednesday, June 24, 2026

কল সেন্টারের আড়ালে আর্থিক জালিয়াতির কারবার! ঢাকুরিয়ায় গ্রেফতার ২

Date:

Share post:

ই-কমার্স সাইট (E Commere) থেকে বিদেশী ক্রেতাদের তথ্য সংগ্রহ করে অভিনব কায়দায় অ্যাকাউন্ট সাফ। ঢাকুরিয়ায় (Dhakuria) কল সেন্টারের (Call Centre) আড়ালে চলত আর্থিক জালিয়াতির কারবার। বুধবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে ওই কল সেন্টারটিতে হানা দেয় পুলিশ। এরপরই একবালপুরের বাসিন্দা অমিত সিং ও বেহালার বাসিন্দা রাজদীপ গঙ্গোপাধ্যায়কে গ্রেফতার (Arrests) করে পুলিশ। পুলিশ তাদের দুজনকে জেরা করে দলের বাকি সদস্যদের খোঁজ পেতে চাইছে। পাশপাশি কল সেন্টারে তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে ২০টি সিপিইউ (CPU) সহ প্রচুর নথি।

কলকাতায় বসে অ্যাকাউন্ট থেকে টাকা হাতানোর ঘটনা নতুন নয়। এবার সেই ফাঁদে পড়ল আমেরিকা ও কানাডাবাসি। পুলিশ সূত্রের খবর, প্রতারকরা নিজেদের ক্ষমতা কাজে লাগিয়ে জনপ্রিয় একটি ই-কমার্স সাইটের ক্রেতাদের নামের তালিকা বের করত। সেই নম্বরে ফোন করে ক্রেতাদের থেকে জানতে চাওয়া হতো তাঁরা আইফোন কিনেছেন কিনা। ক্রেতারা ‘না’ বললেই প্রতারকরা তাদের ক্যানসেলেশন ফি (Cancellation Fee) বাবদ ব্যাঙ্ক অ্যাকাউন্টে (Bank Account) টাকা পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে জেনে নিতেন ব্যাঙ্কের খুঁটিনাটি সমস্ত তথ্য। এরপরেই অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে যেত লক্ষ লক্ষ টাকা।

লাগাতার এমন প্রতারণার জেরে ই-কমার্স সাইটগুলির কাস্টমারদের তথ্যের নিরাপত্তা প্রশ্নচিহ্নের মুখে। সাইটগুলি থেকে কীভাবে ক্রেতাদের নথি ফাঁস হচ্ছে তা নিয়েও ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...