Thursday, June 4, 2026

বাবার প্রাণ বাঁচাতে এগিয়ে এলেন মেয়ে! লালুকে কিডনি দান করতে পেরে ‘গর্বিত’ রোহিণী

Date:

Share post:

দীর্ঘ কয়েক বছর ধরেই গুরুতর অসুস্থ আরজেডি সুপ্রিমো (RJD Supremo) লালুপ্রসাদ যাদব (Lalu Prasad Yadav)। কিডনির (Kidney) সমস্যা সহ একাধিক অসুখে ভুগছেন লালু। চিকিৎসকরা জানিয়েছেন যত শীঘ্র সম্ভব তাঁর কিডনি প্রতিস্থাপনের (Kidney Transplant) প্রয়োজন। এবার অসুস্থ বাবার পাশে এসে দাঁড়ালেন মেয়ে রোহিণী আচার্য (Rohini Acharya)। লালু প্রসাদ যাদবের পরিবার সূত্রে এমনই খবর। বাবাকে বাঁচাতে নিজের একটি কিডনি দান করার সিদ্ধান্ত নিয়েছেন রোহিণী। বাবাকে বাঁচাতে মেয়ের এমন মহান উদ্যোগের কথা সামনে আসতেই রোহিণীকে কুর্ণিশ জানিয়েছেন অনেকেই। তবে ঘনিষ্ঠ মহলে মেয়ের কিডনি দানের প্রস্তাবে আপত্তি জানিয়েছেন আরজেডি সুপ্রিমো। কিন্তু শেষমেশ মেয়ের জোরাজুরিতেই রাজি হয়েছেন লালু।

যাদব পরিবার সূত্রে খবর, লালু প্রসাদ ও রাবড়ি দেবীর (Rabri Devi) দ্বিতীয় কন্যা রোহিণী। তিনি সপরিবারে সিঙ্গাপুরেই থাকেন। আগামী ২৪ নভেম্বর কিডনি প্রতিস্থাপনের জন্য সিঙ্গাপুর (Singapore) যাবেন লালু প্রসাদ যাদব। সেখানেই সেন্টার ফর কিডনি ডিজিজেস-এ (Centre For Kidney Diseases) অস্ত্রোপচার (Operation) হবে তাঁর। তবে পরিবারের তরফে আরও জানা গিয়েছে, লালুকে কিডনি দানের জন্য রীতিমতো প্রতিযোগিতা চলছিল। পরিবারের সদস্যদের পাশাপাশি প্রায় ২৪ জন নেতা কর্মী তাঁকে কিডনি দানে ইচ্ছুক ছিলেন। এদের মধ্যে অনেকেরই নমুনা সংগ্রহও করা হয়। এদের মধ্যে ছিল মেয়ে রোহিণীর নামও। রোহিণী বলেন, ঠিকই শুনেছেন। আমি অত্যন্ত ভাগ্যবান যে, বাবাকে নিজের কিডনি দিতে পারছি। বাবার জন্য এটুকু করতে পেরে আমি সত্যি গর্বিত।

তবে সূত্রের খবর, প্রাথমিকভাবে মেয়ের কিডনি নিতে চাননি লালু। কিন্তু, রোহিণীই তাঁর বাবাকে বোঝান। তিনি লালুকে বলেছিলেন, পরিবারের কোনও সদস্যের কিডনি নিলে, অস্ত্রোপচারে সাফল্যের হার বেশি থাকে। তবে, বিবিধ রোগে ভোগা লালুপ্রসাদের কিডনি প্রতিস্থাপনের অস্ত্রোপচার সহজ হবে না বলেই মনে করছেন চিকিৎসকরা।

Related articles

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...