Monday, June 22, 2026

১৯ নভেম্বর থেকে সাঁতরাগাছি সেতু মেরামতিতে ছাড়পত্র 

Date:

Share post:

সেতু মেরামতিতে তৎপর রাজ্য। সেতুর স্বাস্থ্যপরীক্ষা চলছে ধাপে ধাপে। এবার সাঁতরাগাছি সেতুর মেরামতিতে ছাড়পত্র দিল রাজ্য সরকার। সূত্রের খবর, ওই সেতুর বর্তমান পরিস্থিতি নিয়ে বৈঠক করেন হরিকৃষ্ণ দ্বিবেদী। বৈঠকে উপস্থিত ছিল পূর্ত দফতর, পুলিশ এবং স্থানীয় প্রশাসন। সেখানেই স্থির হয়েছে, আগামী ১৯ নভেম্বর থেকে সেতু মেরামতির কাজ শুরু হবে। ডিসেম্বরের মধ্যেই কাজ শেষের টার্গেট দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ২১০৯ সেতুর স্বাস্থ্যপরীক্ষা রাজ্যে, নতুন করে তৈরি হবে সেবকের করোনেশন ব্রিজ

পূর্ত দফতর সূত্রের খবর, অতীতে একাধিক বার সাঁতরাগাছি সেতুর স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছিল। তাতে রিপোর্ট সন্তোষজনক ছিল না। কিন্তু বর্তমান পরিস্থিতিতে দ্রুত এই সেতু মেরামতির কাজ শুরু করতেই হচ্ছে প্রশাসনকে। স্থির হয়েছে, ওই সেতুর ‘এক্সপ্যানশন জয়েন্ট’বদলানো হবে।যদিও ২০১৬ সালে কোনা এক্সপ্রেসওয়ের দিকের ওই সেতুর অংশের ২১টি ‘এক্সপ্যানশন জয়েন্ট’ বদলানোর কাজ হয়েছিল। কিন্তু এ বার সেতুটির একটি করে লেন বন্ধ রেখে ২০টি করে মোট ৪০টি ‘এক্সপ্যানশন জয়েন্ট’ বদলানো হবে। গোটা কাজে খরচ ধরা হয়েছে প্রায় ৯০ লক্ষ টাকা। পূর্ত দফতরের এক কর্তা জানান, “শীঘ্রই এ ব্যাপারে বিজ্ঞপ্তি প্রকাশ করার কথা  রয়েছে সরকারের।”

সম্প্রতি রাজ্যের একের পর এক সেতুর স্বাস্থ্য পরীক্ষা শুরু করে রাজ্য সরকার। সেই পর্বে বেশ কিছু সেতুর কাঠামো মেরামত করা হয়েছিল। নবান্ন সূত্রের খবর, , সে সময়ে সাঁতরাগাছি সেতুর নীচের অংশে দুই-তিন দফায় সংস্কারের কাজ হয়েছিল।

প্রসঙ্গত, সাঁতরাগাছি সেতু দিয়ে দৈনিক প্রায় ৭০ হাজার গাড়ি চলাচল করে। পণ্যবাহী গাড়ি চলে দৈনিক ১২-১৫ হাজার। প্রশাসনিক সূত্রের বক্তব্য, সংস্কারের কাজ চলাকালীন বড় বা পণ্যবাহী গাড়ি ওই সেতু ব্যবহার করতে পারবে না। তার বদলে বিকল্প পথে এবং সময়ে সেগুলি ঘুরিয়ে দেওয়া হবে। সেতু দিয়ে অন্যান্য গাড়ি চলাচলেও বেশ কিছু নিয়ন্ত্রণ আরোপ করা হবে। সে জন্য অবশ্য কিছুটা যানজটের আশঙ্কাও থাকছে।

Related articles

WB Budget 2026-27: রাজ্যে ৪ নতুন বিমানবন্দর তৈরির ঘোষণা, জেলায় জেলায় মেট্রো! 

সোমবার প্রায় নব্বই মিনিট ধরে বিধানসভায় বাজেট বক্তৃতা পেশ করলেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত (Finance Minister)। একাধিক প্রকল্পের...

উত্তরবঙ্গে IIT, AIIMS সঙ্গে ক্যানসার হাসপাতাল, স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতিতে একগুচ্ছ বড় ঘোষণা

পালাবদলের পর প্রথম বাজেট(West Bengal Budget)! রাজ্যের স্বাস্থ্যখাতে(Health) বিশেষ জোর দেওয়া হয়েছে। উত্তর থেকে দক্ষিণ বঙ্গের জন্য একাধিক...

West Bengal Budget: স্পোর্টস বিশ্ববিদ্যালয় থেকে ক্লাবদের অনুদান, জাতীয় গেমস নিয়ে নীরব স্বপন

সোমবার রাজ্য বিধানসভায় পেশ হল নতুন সরকারের বাজেট(West Bengal Budget)। কৃষি, শিল্প, পরিবহনের মত বড় অঙ্কের বরাদ্দ করা...

রাজ্য বাজেটে বিপুল কর্ম সংস্থানের দিশা: সরকারি চাকরিতে ১ লক্ষ নিয়োগ, মহিলাদের জন্য ৩৩%

প্রথম বাজেটেই বিপুল কর্ম সংস্থানের দিশা বিজেপি সরকারের (BJP Government)। রাজ্য সরকারি চাকরিতে দ্রুত ১ লক্ষ শূন্যপদে নিয়োগের...