Thursday, May 7, 2026

Tweeter: বন্ধ হল টুইটারের ব্লু টিক, বিভ্রান্তি তৈরির অভিযোগ গ্রাহকদের

Date:

Share post:

মালিকানা পরিবর্তনের পর থেকে বিতর্ক (Controversy) যেন পিছু ছাড়ছে না। নতুন মালিকের আমলে নতুন পরিষেবা চালু হতে না হতেই বড় ধাক্কা। বন্ধ হয়ে গেল টুইটার ব্লু (Twitter Blue)। টুইটার প্ল্যাটফর্মে গেলেও টুইটার ব্লু সাবস্ক্রিপশন ফিচারটি দেখা যাচ্ছে না বলে অভিযোগ করছেন গ্রাহকরা।

মাসিক ৮ ডলারের বিনিময়ে টুইটার অ্যাকাউন্ট অথেনটিকেশন (Twitter Account Authentication) বা ‘ব্লু টিক’ (Blue tick) দেওয়ার কথা বলা হয়েছিল। সপ্তাহ শেষ হতেই বন্ধ করতে হল পরিষেবা।বহু ব্যবহারকারীরাও দাবি করেছেন যে টুইটার ব্লুয়ে সাইন অ্যাপের অপশনটি আর দেখা যাচ্ছে না। কিন্তু কেন এমন ঘটনা? সূত্রের খবর, নতুন পরিষেবা চালুর পর থেকেই একাধিক ভুয়ো অ্যাকাউন্ট তৈরি হয়েছে এবং তা বড় বড় ব্রান্ডের অফিসিয়াল অ্যাকাউন্ট বলে দাবি করা হচ্ছে। একাধিক সেলিব্রেটিদের নামেও তৈরি হয়েছে ভুয়ো অ্যাকাউন্ট। টুইটার ব্লুৃ-র সাবস্ক্রিপশন নিয়ে তা ভেরিফায়েড অ্যাকাউন্টও বানিয়ে নেওয়া হয়েছে রাতারাতি। এই সমস্যা মেটাতেই আপাতত টুইটার ব্লু-র পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।বর্তমানে আমেরিকা, ব্রিটেন, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মতো হাতে গোনা কয়েকটি দেশেই এই পরিষেবা পাওয়া যাচ্ছিল। বৃহস্পতিবারই ভারতেও টুইটার ব্লু চালু হয়। মাসিক সাবস্ক্রিপশন ফি ধার্য করা হয় ৭১৯ টাকা। বর্তমানে যাঁদের টুইটার অ্যাকাউন্ট আছে তাদের সেভাবে সমস্যা না হলেও, নতুন ব্যবহারকারীদের ক্ষেত্রে কিছু নিয়মের পরিবর্তন আনা হতে পারে বলে মনে করা হচ্ছে।

Related articles

মেঘ-রোদের লুকোচুরিতে বৃষ্টি ভিজল শহর, দিনভর জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস!

বৃহস্পতিবারের সকাল থেকেই বৃষ্টি ভিজল শহর (Rain in Kolkata)। পূর্বাভাস সত্যি করে কলকাতাসহ শহরতলির আশপাশে হালকা থেকে মাঝারি...

গভীর ষড়যন্ত্র, সাধারণ অপরাধীর কাজ নয়: চন্দ্রনাথ খুনে গুরুতর অভিযোগ শমীকের

শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহায়ক চন্দ্রনাথ রথের খুনের ঘটনায় গুরুতর অভিযোগ করলেন বিজেপির (BJP) রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Shamik...

পুলিশের সামনে হগ মার্কেটে বুলডোজার! দায়ের জনস্বার্থে মামলা

রাজ্যে ভোট পরবর্তী হিংসায় (Post Poll Violence) উত্তপ্ত রাজ্য-রাজনীতি। কোথাও ভাঙা হচ্ছে তৃণমূলের কার্যালয়। আবার কোথাও বেধড়ক মারধর...

ISL: আপুইয়াকে নিয়ে স্বস্তি, ডার্বি নয় লোবেরার ফোকাসে শুধুই গোয়া ম্যাচ

মোহনবাগানের(Mohun Bagan) মিশন এফসি গোয়া। বৃহস্পতিবার সকালে গোয়া উড়ে গেল সবুজ মেরুন ব্রিগেড। ফিট হলেও  আপুইয়াকে পুরো ম্যাচে...