Sunday, May 17, 2026

ফের মানবিক মিমি, এবার পাঁচজন টিবি রোগীকে দত্তক নিলেন তৃণমূলের তারকা সাংসদ

Date:

Share post:

ফের মানবিক মুখ যাদবপুর লোকসভা কেন্দ্রের তারকা সাংসদ মিমি চক্রবর্তীর। যখনই অসহায় মানুষের আর্তনাদ শুনেছেন, তখনই ছুটে গিয়েছেন তাঁদের কাছে। আপন করে নিয়েছেন। এবার ৫ জন টিবি রোগীকে দত্তক নিলেন মিমি। তাঁর সংসদীয় এলাকা ভাঙড়ের নলমুড়ি হাসপাতালের রোগী কল্যাণ সমিতির একটি আলোচনা সভায় অংশ নিয়েছিলেন তৃণমূলের অভিনেত্রী-সাংসদ। সেখানেই এমন মানবিক সিদ্ধান্ত নেন তিনি।

ভাঙড়ের জিড়ানগাছা ও নলমুড়ি হাসপাতালের রোগী কল্যাণ সমিতির সভাপতির দায়িত্ব পাওয়ার পর মিমি চক্রবর্তী গতকাল, শুক্রবার হাসপাতালের চারপাশ ঘুরে দেখার পর চিকিৎসক, নার্স ও সাপোর্ট স্টাফেদের সঙ্গে কথা বলেন। তারপর এলাকার জনপ্রতিনিধি ও প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বিশেষ আলোচনা হয়। এলাকায় বেশ কিছু দরিদ্র অসহায় টিবি রোগীর কথা জানতে পেরে তাঁদের পাশে থাকার কথা দেন মিমি। ৫ জন টিবি রোগীর দত্তকও নেন। তাঁদের চিকিৎসার পাশাপাশি দ্রুত শারীরিক সুস্থতার জন্য প্রয়োজনীয় প্রোটিন যুক্ত খাবার ও যাবতীয় ব্যবস্থার ব্যায়ভার তিনি বহন করবেন বলেও জানান অভিনেত্রী-সাংসদ।

এই প্রথম নয়। এর আগেও বহুবার সামনে এসেছে মিমি চক্রবর্তীর মানবিক মুখ। কখনও যাদবপুরে ‘চা-কাকু’-র পাশে দাঁড়িয়েছেন, কখনও আবার রাস্তায় শুয়ে থাকা অসুস্থ বৃদ্ধকে হাসপাতালে ভর্তি করিয়েছেন। করোনা ও আমফানের সময়ও অসহায়-গরিব মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি।

আরও পড়ুন:বেলেঘাটায় লোহার কারখানায় আগুন, ঘটনাস্থলে দমকলের চারটি ইঞ্জিন

 

Related articles

সমস্যা রয়েছে: সীমান্তের জমি অধিগ্রহণে গিয়ে সমাধানের আশ্বাস মন্ত্রী অশোকের

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন ৪৫ দিনের মধ্যে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার জমি কাঁটাতার দেওয়ার জন্য বিএসএফের হাতে তুলে...

মাতৃহারা লিয়েন্ডার পেজ: অলিম্পিয়ানের মৃত্যুতে শোকবার্তা মুখ্যমন্ত্রীর

প্রয়াত প্রাক্তন আন্তর্জাতিক বাস্কেটবল তারকা ও অলিম্পিয়ান জেনিফার পেজ (Jennifer Paes), যিনি কিংবদন্তি টেনিস তারকা লিয়েন্ডার পেজের (Leander...

গোমাংস খাবেন না: পরামর্শ নাখোদা মসজিদের ইমামের, নিষিদ্ধ হোক রফতানি, মন্দিরেও বলি বন্ধের আর্জি

রাজ্যে ১৯৫০ সালের আইন কার্যকর করে প্রকাশ্যে জবাই বন্ধের নির্দেশ দিয়েছে সরকার (State Government)। নির্দেশকে স্বাগত জানিয়ে শুধু...

বিজেপির বিজয় মিছিল থেকে হামলা! নায়ারণগড়ে ভাঙল পরপর দোকান

ফের একবার ভোট পরবর্তী সন্ত্রাসের শিকার সাধারণ ব্যবসায়ীরা। পূর্ব মেদিনীপুরের পরে এবার পশ্চিম মেদিনীপুর। রাতের অন্ধকারে যেভাবে আগেও...