Saturday, May 16, 2026

নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের শতবর্ষের সমাপ্তি অনুষ্ঠান নিবেদিতা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে

Date:

Share post:

২৫ থেকে ২৭ ডিসেম্বর কলকাতার নিউটাউনে (Newtown) সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে হবে নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের (Nikhil Bharat Banga Sahitya Sammelan) শতবর্ষের সমাপ্তি অনুষ্ঠান। শতবর্ষ অভ্যর্থনা কমিটির প্রধান আচার্য সত্যম রায়চৌধুরীর (Satyam Raychowdhuri) তত্ত্বাবধানে এই অনুষ্ঠান হবে। সংগঠনের বর্তমান সভাপতি তথা রাজ্যসভার সাংসদ প্রদীপ ভট্টাচার্যের (Pradip Bhattacharya) তত্ত্বাবধানে এবছর দেশের বিভিন্ন প্রান্তে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে শতবর্ষ পালিত হয়। তারই সমাপ্তি অনুষ্ঠান হতে চলেছে সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে।

শনিবার রাজধানী দিল্লিতে সাংবাদিক বৈঠকে প্রদীপ ভট্টাচার্য জানান, ২৫ ডিসেম্বর (December) উদ্বোধনী অধিবেশনে উপস্থিত থাকবেন বিশিষ্ট বিজ্ঞানী ডক্টর বিকাশ সিনহা (Bikash Sinha)। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বিশিষ্ট সংগীতশিল্পী পণ্ডিত অজয় চক্রবর্তী (Ajay Chakraborty)। সমাপ্তি অনুষ্ঠান সম্পর্কে সত্যম রায়চৌধুরী বলেন, “বহু দেশ থেকে সাড়া পেয়েছি। নর্থ আমেরিকা বেঙ্গলি কনফারেন্স থেকে প্রতিনিধিরা আসবেন। অস্ট্রেলিয়া, লন্ডন, সিঙ্গাপুর থেকে প্রতিনিধি আসবেন। আরও অনেকেই আসবেন।”

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ বাংলাদেশের অতিথিদের উপস্থিতি। ঢাকা থেকে আসছে কমপক্ষে ২৫ জনের প্রতিনিধি দল। দলে থাকবেন সে দেশের মন্ত্রী থেকে শুরু করে সাংস্কৃতিক জগতের বিশিষ্টরা। ‘ফ্রেন্ডস অফ বাংলাদেশে’র উদ্যোগে বিভিন্ন আলোচনা সভায় অংশ নেবেন বাংলাদেশের বিদ্বজনেরা।

রাজ্যের বাইরে থাকা বঙ্গসন্তানদের বাংলা সাহিত্যচর্চার জন্য ১৯২২ সালের ২ ফেব্রুয়ারি তৈরি হয় উত্তর ভারতীয় বঙ্গ সাহিত্য সম্মেলন। ১৯২৩ সালে কাশীতে প্রথম অধিবেশন হয় রবীন্দ্রনাথ ঠাকুরের সভাপতিত্বে। এই সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন কাজি নজরুল ইসলাম, আচার্য প্রফুল্লচন্দ্র রায়, সমরেশ বসু, আশাপূর্ণা দেবী, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়, প্রেমেন্দ্র মিত্রের মতো সাহিত্যিকরা। ১২ বছর এই সংগঠনের সভাপতি ছিলেন প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। ২০১৮ সালে ঢাকায় আন্তর্জাতিক বাংলা সাহিত্য সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরও পড়ুন- অভিযুক্তদের নাম-ঠিকানা দিয়ে অভিযোগ ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির! ফের হুঁশিয়ারি কুণালের

 

 

Related articles

পুনর্নির্বাচনের আগে ফলতায় রাজনৈতিক উত্তেজনা, গ্রেফতার তৃণমূল নেতা 

ফলতায় (Falta) রাজনৈতিক আবহ চরমে পৌঁছেছে। পুনর্নির্বাচনের (Reelection) আগে শুক্রবার (Friday) গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার (Arrest)...

নাগরিকত্ব না থাকলে রেশন নয়: স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর, দুয়ারে রেশনের ভবিষ্যৎ ধোঁয়াশায়

এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকার নাম তোলার কাজ হলেও ভবিষ্যতে এই তালিকা ধরেই যে নাগরিকত্বের হিসাব হবে, এসআইআর প্রক্রিয়ার...

ভাঙল পুলিশ ওয়েলফেয়ার বোর্ড! তোলাবাজি-অত্যাচার হলে সরাসরি থানায় অভিযোগের পরামর্শ মুখ্যমন্ত্রীর

যে উদ্দেশ্য নিয়ে তৈরি হয়েছিল, তার থেকে সরে এসেছে পুলিশ ওয়েলফেয়ার বোর্ড। এই অভিযোগে শনিবার, ডায়মন্ড হারবারের (Diamond...

জিতু-সায়নী বাকযুদ্ধে এবার প্রাক্তন স্ত্রীকে নিয়ে মধ্যরাতে লাইভ অভিনেতার!

সোশ্যাল মিডিয়ায় একে অন্যকে ব্যক্তিগত আক্রমণ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে অনস্ক্রিন 'অপরাজিত' দম্পতির। জিতু কামাল (Jeetu Kamal) ও সায়নী...