Thursday, May 14, 2026

Rajarhat: পার্টিতে আমন্ত্রিতই ছিলেন না নির্যাতিতা, রিসর্ট ম্যানেজারকে তলব পুলিশের

Date:

Share post:

জন্মদিনের পার্টিতে (Birthday party) গণধ*র্ষণের ঘটনা জেরে শিরোনামে রাজারহাটের বৈদিক ভিলেজ (Vedic Villege, Rajarhat) । ৯ নভেম্বর ২০২২ তারিখে সেখানেই রুম ভাড়া করা হয়েছিল জন্মদিনের পার্টি করার জন্য। সেই পার্টিতে তরুণীকে মা*দক খাইয়ে গণধ*র্ষণের অভিযোগ উঠেছে। অভিযুক্ত চার যুবককে গ্রেফতার (Arrest) করা হয়েছে। ধৃতদের সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত (Barasat Court) । কিন্তু এসবের মাঝেই ধৃতদের বয়ানে কিছু অসঙ্গতি মেলায় এবার রিসর্টের নিরাপত্তার দায়িত্বে থাকা সুপারভাইজার (Supervisor) এবং ম্যানেজারকে (Manager) তলব করল পুলিশ।

সূত্রের খবর, গোটা ঘটনার তথ্য প্রমাণ নমুনা সংগ্রহ করতে বেশ খানিকটা বেগ পেতে হয়েছে তদন্তকারী আধিকারিকদের। তদন্তে জানা যাচ্ছে জন্মদিনের পার্টিতে নির্যাতিতা নাকি আমন্ত্রিতই ছিলেন না।কারণ শুভম ফেরিওয়ালের বান্ধবীর বান্ধবী ছিলেন এই নির্যাতিতা। এক জনের জন্মদিনে বন্ধু ও তাঁর বান্ধবীর আমন্ত্রণ ছিল। সেক্ষেত্রে তিনি কেন সেই জন্মদিনের পার্টিতে ছিলেন, সেটাও খতিয়ে দেখছে পুলিশ। রবিবারই গণধ*র্ষণ কাণ্ডে ধৃতদের শারীরিক পরীক্ষা করা হবে বলে জানা গেছে।

Related articles

জামুড়িয়ার কয়লাখনি ধসে মৃত ১, আটকে বহু

ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের (ইসিএল) কুনুস্তোরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারির ভয়াবহ খনি দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে ভূগর্ভস্থ কয়লা খনিতে(Coal...

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...