Tuesday, June 23, 2026

খেতাব হাতছাড়া হলেও দলের খেলায় খুশি বাবর

Date:

Share post:

টি-২০ বিশ্বকাপ চ‍্যাম্পিয়ন হয়েছে ইংল‍্যান্ড। রবিবার ফাইনালে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়েছে জস বাটলারের দল। খেতাব হাতছাড়া হয়েছে পাকিস্তানের। টি-২০ বিশ্বকাপ হাতছাড়া হলেও, দলের খেলায় খুশি পাকিস্তান অধিনায়ক বাবর আজম। কৃতিত্ব দিলেন টিমকে।

এদিন ম‍্যাচ শেষে বাবর বলেন,” আমাদের ২০ রান কম উঠেছিল। কিন্তু শেষ ওভার পর্যন্ত লড়ে যাওয়া অবিশ্বাস্য ব্যাপার। আমাদের বোলিং বিভাগ বিশ্বের অন্যতম সেরা। আজ দুর্ভাগ্যবশত শাহিনের চোটে ধাক্কা খেয়েছি আমরা। না হলে হয়তো ম্যাচের ফল অন্য রকম হতে পারত। কিন্তু এটা খেলারই অংশ। মেনে নিতেই হবে।”

এরপাশাপাশি বলেন,” যেভাবে গত চারটে ম্যাচে সতীর্থরা খেলেছে তা এককথায় অবিশ্বাস্য। কঠিন পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়িয়েছে ওরা। ওদের জন্যেই আমরা ফাইনালে খেলতে পেরেছি।”

আরও পড়ুন:বদলা নিলেন শামি, শোয়েব আখতারের টুইটের পাল্টা দিলেন ভারতীয় পেসার, ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

 

Related articles

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...