Wednesday, June 10, 2026

আজ ফের পার্থকে আদালতে পেশ

Date:

Share post:

নিয়োগ দুর্নীতি মামলায় জেল হেফাজত শেষ পার্থ চট্টাপাধ্যায়ের। আজ, সোমবার তাঁকে ফের তোলা হবে আলিপুরের বিশেষ সিবিআই আদালতে। পাশাপাশি হাজিরা দেবেন এস পি সিনহা, সুবীরেশ ভট্টাচার্য, কল্যাণময় গঙ্গোপাধ্যায়, অশোক সাহা, প্রদীপ সিং ও প্রসন্ন রায়ও।

আরও পড়ুন:পার্থদুর্নীতি মামলায় চাঞ্চল্যকর মোড়, CBI সিজার লিস্টে পার্থর মিডলম্যানের বাড়িতে দিলীপের দলিল ! 

সূত্রের খবর, SSC-র গ্রুপ সি মামলা ও নবম-দশম শিক্ষক দুর্নীতির ২টি মামলায় সশরীরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে পার্থকে।দীর্ঘদিন পার্থর ভার্চুয়াল শুনানি হয়। তবে আপাতত আদালতে দিয়েই হাজিরা দিতে হচ্ছে পার্থকে।এর আগে পার্থর শারিরীক অবস্থা ভালো নেই বলে তাঁর আইনজীবী পার্থর জামিন চেয়েছিলেন।তবে তা নাকচ হয়ে যায়।

ইতিমধ্যেই আদালতে এই মামলার চার্জশিট জমা দিয়েছে সিবিআই। চার্জশিটে উল্লেখ রয়েছে কে বা কারা এই মামলার সঙ্গে সরাসরি যুক্ত। এমনকি কীভাবে নিয়োগে দুর্নীতি হয়েছিল, তারও বিবরণ চার্জশিটে উল্লেখ রয়েছে।
সোমবার পার্থ ছাড়াও এস পি সিনহা, সুবীরেশ ভট্টাচার্য, কল্যাণময় গঙ্গোপাধ্যায়, অশোক সাহা, প্রদীপ সিং ও প্রসন্ন রায়ের হাজিরা দেওয়ার কথা রয়েছে। এঁদের প্রত্যেকেরই জামিনের আবেদন করা হবে বলে খবর।

Related articles

বাড়ি ঢুকে হেনস্থা: ত্রাণ দুর্নীতিতে গ্রেফতার প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

সাম্প্রতিক সময়ে একে পর এক তৃণমূল নেতৃত্বের গ্রেফতারি। তার মধ্যে এবার আরও এক প্রাক্তন মন্ত্রীকে দুর্নীতির অভিযোগে গ্রেফতার।...

প্রস্তুতি ২০২৯-এর: দীর্ঘ বৈঠকে সোনিয়া-মমতা

ইন্ডিয়া জোটের বৈঠকের পরে জোটের দুই গুরুত্বপূর্ণ শরিক দলের শীর্ষ নেতৃত্বের গুরুত্বপূর্ণ বৈঠক। দিল্লিতে সোনিয়া গান্ধী (Sonia Gandhi)...

বেলডাঙার অশান্তি: এনআইএ তদন্ত নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল হাইকোর্ট 

মুর্শিদাবাদের বেলডাঙায় পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে যে অশান্তির বাতাবরণ তৈরি হয়েছিল, সেই ঘটনার তদন্তভার কি কেন্দ্রীয়...

এবার নবান্ন! ক্ষমতায় এসেই শুরু গৈরিকীকরণ

বাংলায় তৃণমূল সরকারের সময়ে একের পর এক কেন্দ্রীয় প্রকল্প রং রাজনীতির শিকার হয়েছিল। যার ফলে বঞ্চিত হয়েছেন বাংলার...