Sunday, March 15, 2026

যোগ্য লোকের অভাব, পঞ্চায়েতে প্রার্থী হতে আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের “টোপ” দিচ্ছে বিজেপি

Date:

Share post:

একুশের বিধানসভা নির্বাচনে গো-হারা হারের পর থেকে দোষারোপ-পাল্টা দোষারোপে বিজেপির সংগঠন কার্যত তলানিতে ঠেকেছে। চরম গোষ্ঠীবাজিতে জেরবার গেরুয়া শিবির। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পর্যন্ত তাঁর নিজের গড় পূর্ব মেদিনীপুর ও বিধানসভা নন্দীগ্রামে পায়েরতলা থেকে মাটি সরে গিয়েছে বিজেপির। তুলনায় এই মুহূর্তে বাম তথা সিপিএমের অবস্থা বিরোধী হিসেবে বিজেপির থেকে কিছুটা হলেও ভালো। তার উপর আদি বিজেপি নেতারা শুভেন্দুদের বিরুদ্ধে দলের মধ্যেই সিন্ডিকেট চালানোর অভিযোগ তুলে দিল্লি নেতৃত্বকে চিঠি দিয়েছেন।

ঠিক সেই ডামাডোল পরিস্থিতিতে দাঁড়িয়ে সামনের পঞ্চায়েত নির্বাচনের আগে হাবুডুবু অবস্থা বঙ্গ বিজেপিতে। পঞ্চায়েতে প্রার্থী খুঁজতে মাথার ঘাম যে পায়ে পড়বে তা বলার অপেক্ষা রাখে না। রাজ্যের ২০ শতাংশ বুথে প্রার্থী দেওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে দলের অন্দরেই। তাই পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী বাছাইয়ে একটু অন্যপথে হাঁটতে চাইছে বিজেপি।

উপযুক্ত প্রার্থী খুঁজে না পেয়ে বিরোধী শিবিরের বিক্ষুব্ধদের টিকিট দেওয়ার চল রাজ্য বিজেপিতে নতুন কিছু নয়। সেই কৌশলে এবার ”নয়া চমক”! রাজ্যে আসন্ন পঞ্চায়েত ভোটে গেরুয়া শিবিরের আন্দোলনরত চাকরিপ্রার্থীরা। টেট, এসএসসির মাধ্যমে শিক্ষাক্ষেত্রে স্বচ্ছ নিয়োগের দাবিতে যাঁরা আন্দোলন করছেন, তাঁদের অনেককেই এবার পঞ্চায়েতে প্রার্থী হওয়ার প্রস্তাব দিচ্ছে বিজেপি। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলার নেতৃত্ব ইতিমধ্যে একাধিক আন্দোলনকারীর সঙ্গে কথা বলেছেন বলে খবর ।আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের টোপ ও প্রলোভন দেওয়া হচ্ছে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। আন্দোলনকারীদের প্রার্থী করার প্রস্তাবের বিষয়টি স্বীকারও করে নিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক রাজ্যস্তরের অনেক নেতা-নেত্রী।

 

spot_img

Related articles

‘গম্ভীর-দর্শন’, উৎপল সিনহার কলম

এ যে দৃশ্য দেখি অন্য, এ যে বন্য... এ ভারত সে ভারত নয়। এ এক অন্য ভারতীয় ক্রিকেট দল, অন্যরকম...

তৃণমূলকে হারাতে বাম ভোট রামে! মেনে নিলেন সিপিআইএমের অশোক

রাজ্যের উন্নয়নে বরাবর বিরোধ করে আসা সিপিআইএম যে আদতে নিজেদের নীতির ভুলে নিজেদের ভোটব্যাঙ্কই (CPIM vote bank) ধরে...

নবান্নে বড় রদবদল: মুর্শিদাবাদের জেলাশাসক পদে সুরেন্দ্র কুমার মিনা, কেএমডিএ-তে নিতিন সিংহানিয়া

রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরে ফের একদফা বড়সড় রদবদল করল নবান্ন। একাধিক জেলার জেলাশাসক (DM) ও অতিরিক্ত জেলাশাসক পদমর্যাদার...

টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দেবের অভিযোগের জবাব দিলেন স্বরূপ 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে টলিউডের কলাকুশলীদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছে। শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে...