Wednesday, June 3, 2026

আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের বিক্ষোভ ঘিরে ধর্মতলায় ধুন্ধুমার

Date:

Share post:

আপার প্রাইমারি (Upper Primary) চাকরিপ্রার্থীদের (Job Seekers) বিক্ষোভ (Protests) ঘিরে উত্তপ্ত ধর্মতলা (Dharmatala) চত্বর। সোমবার শহরের প্রথম ব্যস্ততম দিনে ওয়াই চ্যানেলে (Y Channel) বিক্ষোভ প্রদর্শনকে কেন্দ্র করেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে যায় চাকরিপ্রার্থীদের। পুলিশ বিক্ষোভকারীদের ওয়াই চ্যানেলে বসতে বাধা দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। নিয়োগের দাবিতে চাকরিপ্রার্থীরা রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে শুরু করে। তবে পুলিশ তাঁদের ওয়াই চ্যানেল থেকে তুলে দিতে গেলেই বাধে বিপত্তি।

বিক্ষোভকারীদের অভিযোগ, ৮ বছর আগে তাঁদের পরীক্ষা নেওয়ার পর দুবার ইন্টারভিউও নেওয়া হয়। কিন্তু এখনও পর্যন্ত কোনও ফলাফল সামনে আসেনি। কবে তাঁরা ফলাফল জানতে পারবেন এই দাবিতেই এদিন বিক্ষোভ শুরু হলে পুলিশ বাধা দেয়। পুলিশ তাঁদের কোনও কারণ ছাড়াই গ্রেফতার (Arrests) করে বলে অভিযোগ। তবে পুলিশ তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। পুলিশ সাফ জানিয়েছে এদিন বারবার ওয়াই চ্যানেলে বসতে বারণ করা হলেও সেকথা কানে তোলেননি বিক্ষোভকারীরা। জোর করে তাঁরা রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে শুরু করে। পরিস্থিতি আয়ত্তে আনতেই তাঁদের একটি বেসরকারি বাসে করে নিয়ে যাওয়া হয়।

গত সপ্তাহে বুধবার ২০১৪ সালের টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের বিক্ষোভ ও পুলিশি ধরপাকড়ের ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে এক্সাইড মোড় (Exide More)। টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের জমায়েত ও বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। পরে ক্যামাক স্ট্রিটে (Camac Street) দফায় দফায় চলে বিক্ষোভ কর্মসূচি।

Related articles

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

CFL: বাগানের অনুশীলনে আইএসএল দলের ফুটবলার, অসন্তুষ্ট বাস্তব

বুধবার থেকে কলকাতা লিগের(CFL) প্রস্তুতি শুরু করল মোহবাগান(Mohun bagan)। কোচ বাস্তব রায়ের অধীনে অনুশীলন শুরু হল। মোহনবাগান অনুশীলনে...