Saturday, March 14, 2026

ঝালদা পুরসভার আস্থা ভোট ২১ নভেম্বরই, পুলিশ সুপারকে সতর্ক থাকার নির্দেশ হাইকোর্টের

Date:

Share post:

ঝালদা পুরসভার (Jhalda Municipality) আস্থা ভোট (Trust Vote) হবে ২১ নভেম্বরই সাফ জানাল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। গত ৯ নভেম্বর বিচারপতি অমৃতা সিনহার সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন পুরসভার কংগ্রেস কাউন্সিলররা (Congress Councilor)। তাঁদের দাবি ছিল ২১ নভেম্বর নয়, ভোট যাতে আরও কিছুদিন এগিয়ে আনা যায়। এর আগেও ঝালদা পুরসভার আস্থা ভোট ২১ তারিখে হবে বলেই জানিয়েছিল হাইকোর্ট। কিন্তু তাতে সন্তুষ্ট হননি কংগ্রেস কাউন্সিলররা। কিন্তু সোমবার সিঙ্গল বেঞ্চের রায়কেই বহাল রাখল ডিভিশন বেঞ্চ।

কংগ্রেসের অভিযোগ, তাঁদের সংখ্যাগরিষ্ঠতা (Majority) থাকা সত্ত্বেও পুরসভার বোর্ড (Board) চালাচ্ছে অন্য কোনও রাজনৈতিক দল। কিন্তু যেহেতু কংগ্রেসের সংখ্যাগরিষ্ঠতা বেশি সেকারণেই তাঁদের দাবি মেনে ২১ নভেম্বরের আগেই আস্থা ভোটের অনুমতি দেওয়া হোক।

তবে এরই মধ্যে গত শুক্রবার ঝালদা পুরসভার বর্তমান চেয়ারম্যান সুদীপ কর্মকার (Sudip Karmakar) কলকাতা হাইকোর্টে একটি নতুন মামলা দায়ের করেন। অভিযোগ, আস্থা ভোটের বিষয়ে তাঁর ক্ষমতা খর্ব করা হচ্ছে। তাঁকে স্বাধীনভাবে কোনও পদক্ষেপ নিতে দেওয়া হচ্ছে না। তবে হাইকোর্ট এদিন সাফ জানিয়ে দিয়েছে অন্য কোনও দিন নয়, আস্থা ভোট হবে ২১ নভেম্বরই। পাশাপাশি ভোটের দিন যাতে শান্তি শৃঙ্খলা পরিস্থিতি বজায় থাকে সেদিকে পুলিশ সুপারকে (Police Super) বিশেষ নজর দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

spot_img

Related articles

দেশজুড়ে গ্যাস সংকট, মোদির সভার আগে দেদার সিলিন্ডার ব্যবহার করে রান্না বিজেপির

রাজ্যে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার দুপুরে কলকাতার ব্রিগেডে সভা করবেন তিনি। সকাল থেকে কলকাতামুখী...

নন্দীগ্রাম গণহত্যার ১৯ বছর পার, শহিদদের শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রীর 

১৯ বছর আগে আজকের দিনে রক্তাক্ত হয়েছিল নন্দীগ্রাম (Nandigram)। পাল্টে গিয়েছিল বাংলার রাজনীতির প্রেক্ষাপট। বলা যায়, বাংলার রাজনৈতিক...

আজ যুবভারতীতে লাল-হলুদ ম্যাচ, বেঙ্গালুরুতে খেলবে মোহনবাগান 

শনিবার জমজমাট সবুজ ঘাসে পায়ে পায়ে লড়াই। দুই ভিন্ন প্রতিপক্ষকে পরাস্ত করতে মাঠে নামছে মোহনবাগান (Mohun Bagan) ও...

কৃষিখাতে উন্নয়নের খতিয়ান উল্লেখ করে কৃষক দিবসে শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর 

কৃষক দিবস (Farmer's Day) উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় (Social media) শুভেচ্ছা পোস্ট বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। ২০০৭...