Saturday, June 13, 2026

চরমে জাতি*বিদ্বেষ! মসজিদের আদলে বাসস্ট্যান্ড ভেঙে ফেলার নিদান বিজেপি সাংসদের

Date:

Share post:

বিজেপি শাসিত রাজ্য কর্নাটকে ফের প্রকাশ্যে জাতিবিদ্বেষের ছবি। বাসস্ট্যান্ড মাইসুরু প্রাসাদের অনুকরণে তৈরি হলেও তা গুঁড়িয়ে দিতে চান মাইসুরু-কোডাগু এলাকার বিজেপি সাংসদ প্রতাপ সিম্থা। কারণ তাঁর মনে হয়েছে, বাসস্ট্যান্ডের আদল আসলে মসজিদের মত। তাই অবিলম্বে ওই বাসস্ট্যান্ড গুঁড়িয়ে দিতে চান সাংসদ। এমনকি জাতিবিদ্বেষ এতটাই যে ওই বাসস্ট্র‍্যান্ডটি নিজেই বুলডোজার চালিয়ে ভেঙে দিতে চান বিজেপি সাংসদ।

আরও পড়ুন:মেয়রের বাড়ির সামনে বিক্ষোভ বিজেপির! “যোগী রাজ্যে চলে বুলডোজার, বাংলায় গণতন্ত্র” প্রতিক্রিয়া ফিরহাদের

সোমবার একটি বইপ্রকাশ অনুষ্ঠানে গিয়েছিলেন প্রতাপ। সেখানেই তিনি নিজের ইচ্ছের কথা জানান। বলেন, ‘‘গম্বুজওয়ালা বাস স্ট্যান্ডের ছবি আমি সমাজমাধ্যমে দেখেছি। ওখানে তিনটি গম্বুজ আছে। একটি বড়, দু’পাশে দু’টি ছোট গম্বুজ। এটা তো মসজিদ। আমি ইঞ্জিনিয়ারদের বলেছি ওই বাস স্ট্যান্ড ভেঙে দিতে। যদি কথামতো কাজ না হয়, তা হলে আমি নিজেই জেসিবি চালিয়ে গিয়ে ভেঙে দেব।’’

যদিও ওই বাস স্ট্যান্ডটি তৈরি হয়েছে স্থানীয় কৃষ্ণরাজা বিধানসভা কেন্দ্রের বিধায়কের এলাকা উন্নয়ন তহবিলের টাকায়।কিন্তু সাংসদের নিদানে যথেষ্ট ক্ষুব্ধ কৃষ্ণরাজা বিধানসভা কেন্দ্রের বিধায়ক,  এস এ রামদাস। তিনি বলছেন, ‘‘এটা দুর্ভাগ্যজনক ঘটনা। বাস স্ট্যান্ডটিকে মাইসুরু প্রাসাদের আদলে তৈরি করা হয়েছিল। মসজিদের সঙ্গে এর কোনও সম্পর্কই নেই।’’

এই ঘটনাকে কেন্দ্র করে গেরুয়া শিবিরকে একহাত নিয়েছে কংগ্রেস। তাদের দাবি, মানুষের সুবিধার জন্য তৈরি বাস স্ট্যান্ড কার মতো দেখতে, তা নিয়ে নিজের দলের লোকজনের সঙ্গেই বিবাদে জড়িয়ে পড়ছে বিজেপি। এতেই বোঝা যায় দলে ঐক্যের কী অভাব!

কট্টর হিন্দুত্ববাদী এই বিজেপি সাংসদ এর আগেও বহুবার এহেন ঝামেলায় জড়িয়ে বিতর্ক বাধিয়েছেন। এমনকি অস্বস্তিতে ফেলেছেন গেরুয়া শিবিরকেও।

Related articles

শহরে ইডি হানা, তল্লাশি মদনের বাড়িতেও!

পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তে শনিবার সাতসকালে কলকাতাসহ শহরতলি জুড়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED raid) তল্লাশি অভিযান। মোট ৭ জায়গায়...

বিশ্বকাপের দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠানে কানাডার আদিবাসী সংস্কৃতিকে শ্রদ্ধাজ্ঞাপন, মঞ্চ মাতালেন নোরা

ফিফা ফুটবল বিশ্বকাপ (FIFA Football WC) জ্বরে কাবু গোটা বিশ্ব। তিনদেশে তিনটি আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠানের কথা আগেই...

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...