Monday, June 22, 2026

ফের প্রাথমিকে আবেদনের সময়সীমা বাড়ালো পর্ষদ

Date:

Share post:

প্রাথমিকে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আবেদনের সময়সীমা আরও বাড়লো পর্ষদ। এবার আবেদনের সময়সীমা বাড়িয়ে ২১ নভেম্বর পর্যন্ত করা হল। এর আগে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে বিজ্ঞপ্তি জারি করে আবেদনের সময়সীমা ধার্য করেছিল ১৪ নভেম্বর পর্যন্ত। সেই সময়সীমা আরও একসপ্তাহ বাড়িয়ে ২১ নভেম্বর করা হল।

জানা গিয়েছে, মূলত সময়সীমা বাড়নো হয়েছে ৮২ নম্বর পাওয়া প্রার্থীদের জন্য। বাকিদের ক্ষেত্রে সময় বাড়ানোর বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। তবে নতুন করে বাড়ানো সময়সীমার এই সুবিধা সকলেই পাবেন। অনলাইনে আবেদন জমা দেওয়ার ক্ষেত্রে সমস্যার জন্যই বাকিদের ক্ষেত্রেও বাড়ানো হয়েছে সময়সীমা। এই মর্মে নয়া বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে পর্ষদের তরফে। পর্ষদ চায় টেট পাস কোনও প্রার্থী আবেদনের জন্য বঞ্চিত না হয়।

 

Related articles

ব্যাঙ্কে অ্যাকাউন্ট ফ্রিজের চিঠি দেওয়ায় শোকজ! জবাবে পাল্টা তৃণমূলকেই দায়ী করলেন অরূপ 

শোকজের জবাবে এবার দলকেই কাঠগড়ায় তুললেন তৃণমূল নেতা অরূপ বিশ্বাস (Arup Biswas)। কোষাধ্যক্ষ থাকা সত্ত্বেও, তহবিলের টাকা কোন...

বিশ্বকাপে শুরু ইয়ামাল শো, সৌদি আরবকে হারিয়ে ছন্দে ফিরল স্পেন

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে হারাল স্পেন(Spain)। জোড়া গোল করেন মিকেল ওয়ারজাবাল।...

বেঙ্গল টি২০ লিগের ফাইনালে ইডেনে ক্রীড়ামন্ত্রী, সৌরভ-ঝুলনদের সঙ্গে বৈঠক শেষে কী জানালেন?

বেঙ্গল টি২০ লিগের (Bengal T20 League) ফাইনাল ম্যাচের দিন ইডেনে এলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী ইন্দ্রনীল খাঁ(Indranil...

ভাঙা পাঁজর-ফুসফুসে চোট নিয়ে হাসপাতালের বেড থেকে নিট পরীক্ষাকেন্দ্রে সৃষ্টি 

ভাঙা পাঁজর, ফুসফুসে গুরুতর চোট, আর তীব্র শারীরিক যন্ত্রণা— কোনও কিছুই দমাতে পারল না তাঁর অদম্য ইচ্ছাশক্তিকে। চিকিৎসকদের...