Friday, June 26, 2026

আইপিএল থেকে অবসর পোলার্ডের

Date:

Share post:

অবশেষে জল্পনায় সত‍্যি। কিরন পোলার্ডকে ছেড়ে দিল মুম্বই ইন্ডিয়ান্স। যার ফলে মুম্বইয়ের সঙ্গে দীর্ঘ ১৩ বছরের সম্পর্ক ছিন্ন হল পোলার্ডের।আইপিএল-এ মুম্বই ইন্ডিয়ান্সের হয় আর খেলতে দেখা যাবে না তাকে। এদিন টুইট করে নিজেই একথা জানান পোলার্ড। আরও দু’বছর খেলা চালিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন পোলার্ড। তবে মুম্বইয়ের হয়ে খেলতে না দেখা গেলেও, মুম্বইয়ের সঙ্গে যুক্ত থাকবেন তিনি। মুম্বই ইন্ডিয়ান্সের ব‍্যাটিং কোচ হবেন পোলার্ড। জানান নিজেই।

অবসরের সিদ্ধান্ত নিয়ে এদিন পোলার্ড বলেন, “এই সিদ্ধান্ত নেওয়াটা সহজ ছিল না। আরও কয়েক বছর ক্রিকেট খেলতে চেয়েছিলাম। মুম্বই ইন্ডিয়ান্স কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর আইপিএল থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। আইপিএলে দুর্দান্ত সফল এই ফ্র্যাঞ্চাইজির কিছু পরিবর্তন প্রয়োজন। এই সময়ে আমি সরে দাঁড়ালে দলের পরিবর্তনের প্রক্রিয়া সহজ হবে। যদি মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে না খেলি, তা হলে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধেও আমার পক্ষে খেলা সম্ভব নয়। একজন এমআই সব সময়ই এমআই। আইপিএলের সফলতম দলের অংশ হতে পেরে আমি গর্বিত, সম্মানিত এবং আশীর্বাদ ধন্য। এই দলের হয়ে খেলা আমার কাছে সব সময়ই দারুণ উত্তেজনার ব্যাপার ছিল। ক্রিকেটার হিসাবে সেই উত্তেজনা আর অনুভব করতে পারব না। বিশ্বের কয়েক জন সেরা ক্রিকেটারের সঙ্গে এই দলের হয়ে খেলার সুযোগ হয়েছে আমার। এ ব্যাপারেও আমি ভাগ্যবান। সমর্থকদের কথাও বলতে চাই। তাঁরা আমাদের দলকে সব সময় শর্তহীন ভাবে সমর্থন করে গিয়েছেন।”

এরপাশাপাশি তিনি আরও লেখেন,” এবার থেকে মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটিং কোচের ভূমিকা পালন করব। এমআই এমিরেটসের হয়ে অবশ্য খেলা চালিয়ে যাব।”

 

View this post on Instagram

 

A post shared by Kieron Pollard (@kieron.pollard55)

Related articles

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...