Friday, June 26, 2026

Hooghly: কার্তিক পুজো উপলক্ষ্যে সাজো সাজো রব বাঁশবেড়িয়ায়

Date:

Share post:

সুমন করাতি, হুগলি :

বাঙালির বারো মাসে তেরো পার্বণ। তাই উৎসব যেন লেগেই থাকে। চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর (Jagadhatri Puja in Chandannagar)আবেগ কাটতে না কাটতেই এবার স্পটলাইটে ফের হুগলি (Hooghly)। এবার নজর বাঁশবেড়িয়ায় (Bansberia)। কারণ এবার ঘরে ঘরে কার্তিক পুজোর (Kartik Puja)প্রস্তুতি। বাঙালি ঘরে সন্তানের মতো কার্তিক পুজো হলেও, বাঁশবেড়িয়ায় বারোয়ারি কার্তিকের রমরমা। দুর্গাপুজোর পর বাঁশবেড়িয়া সহ হুগলি জেলার মানুষ তাকিয়ে থাকে এই বিখ্যাত কার্তিক পুজোর (Kartik Puja)জন্য। ঠিক যেন থিম বনাম আভিজাত্যের লড়াই শুরু আবারও।

একদিকে বিশাল বিশাল মণ্ডপ , অন্যদিকে প্রতিমার উচ্চতা চোখে পড়ার মতো। বাঁশবেড়িয়া কার্তিক পুজোর বিশেষ আকর্ষণ এখানে কার্তিক পুজোকে কেন্দ্র করে তেত্রিশ কোটি দেবদেবীর পুজো করা হয়। অর্থাৎ কোনও পুজো মণ্ডপে গিয়ে দেখবেন বিশাল শিবের মূর্তির পুজো হচ্ছে, তো আবার কোথাও দেখা যাবে চলছে নারায়ণ বন্দনা। আবার কোথাও গিয়ে দেখা যাবে মণ্ডপে পুজো হচ্ছে নটরাজের। চার দিন ধরে চলে বাঁশবেড়িয়ার বিখ্যাত এই কার্তিক পুজো। থিম থেকে প্রতিমা নজর কাড়ে সবটাই। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ ভিড় জমান এখানে। সঙ্গে আছে আলোকসজ্জার বাহার। পুজো কমিটিগুলির তরফ থেকে সব রকমের আয়োজন করা হয়েছে বলে জানা যাচ্ছে। এই কার্তিক পুজোকে কেন্দ্র করে সজাগ পুলিশ প্রশাসনও।

Related articles

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...