Thursday, June 18, 2026

ডেকে পাঠিয়েও পর্ষদ সভাপতির হাজিরার নির্দেশ প্রত্যাহার বিচারপতির

Date:

Share post:

ডেকে পাঠিয়েও পর্ষদ সভাপতির হাজিরা প্রত্যাহার করলেন বিচারপতি। ঘটনার সূত্রপাত এসএসসি চাকরিপ্রার্থী প্রিয়াঙ্কা সাউ-এর নিয়োগ করাকে কেন্দ্র করে। তাঁকে ২৮ অক্টোবরের মধ্যে চাকরি দিতে নির্দেশ দিয়েছিল হাই কোর্ট। মঙ্গলবার তাঁর আইনজীবী আদালতে জানান, ওই নির্দেশ এখনও কার্যকর করেনি পর্ষদ। এর পরেই পর্ষদের সভাপতিকে ঠেকে পাঠায় আদালত।

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বক্তব্য, ‘‘পর্ষদ নিজেদের কি হাই কোর্ট ভাবে। যদি সময়ে চাকরি না দিতে পারে, তা হলে আদালতে এসে জানানো উচিত ছিল।’’ বিচারপতি জিজ্ঞাসা করেন, কেন পর্ষদ নিয়োগপত্র দেওয়ার সময়সীমা বাড়ানোর আবেদন করেনি আদালতে?

মঙ্গলবার শুনানির দ্বিতীয়ার্ধে এসএসসি-র আইনজীবী জানান, ২৮ অক্টোবর সুপারিশপত্রের হার্ড কপি হাতে পায় পর্ষদ। সেই কারণে হয়তো ওই দিন আর নিয়োগপত্র দেওয়া সম্ভব হয়নি। পর্ষদের আইনজীবী জানান, এসএসসি যে সুপারিশপত্র পাঠিয়েছিল সেখানে মামলার তথ্য এবং আদালতের নির্দেশের কথা সঠিক ভাবে জানানো হয়নি। এই কারণেই নিয়োগ দেওয়া যায়নি।

এদিকে আদালতের নির্দেশ কার্যকর না করায় শুনানির প্রথমার্ধে পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়কে তলব করেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পরে স্কুল সার্ভিস কমিশন এবং পর্ষদের আইনজীবীর সওয়ালের প্রেক্ষিতে সেই নির্দেশ প্রত্যাহার করে নেন তিনি।

Related articles

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

আচমকা মমতার ২০ বছরের পিএসও বদল! বিস্ফোরক অভিযোগ ডেরেক ও’ব্রায়েনের

বুধবার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৈরি হল এক নজিরবিহীন ও চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। খোদ তৃণমূল...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...