Saturday, June 27, 2026

শুভেন্দুর বাড়ির সামনে জমায়েতে ‘না’, নির্দেশ হাই কোর্টের

Date:

Share post:

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাড়ির সামনে জমায়েত করা যাবে না বলে জানিয়ে দিল কলকাতা হাই কোর্ট। পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপারকে এ বিষয়ে নজরদারির নির্দেশ দেন বিচারপতি রাজাশেখর মান্থার। রাজ্যকে হলফনামা জমা দেওয়ার কথাও বলা হয়েছে।

আরও পড়ুন:“গেট ওয়েল সুন” কার্ড নিয়ে শান্তিকুঞ্জে হাজির তৃণমূল ছাত্রযুবরা! শুভেন্দুর বাড়ির সামনে ধুন্ধুমারকাণ্ড

বুধবার বিচারপতি রাজশেখর মান্থারের এজলাসে ওই মামলার শুনানি হয়।শুভেন্দুর আইনজীবী সৌম মজুমদার জানান, ‘গেট ওয়েল সুন’ অনুষ্ঠানের নাম করে জমায়েত হচ্ছে। ভিডিও ফুটেজ রয়েছে। বিচারপতির পর্যবেক্ষণ, ‘সুস্থতা কামনা করে জমায়েত ভালোবাসা হতে পারে’। এরপর মজার ছলে বিচারপতি বলেন, ‘বেশি ভালোবাসা মধুমেহ হতে পারে।’

সম্প্রতি শুভেন্দু অধিকারী দাবি করেন, শহরের পাঁচতারা হোটেলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছেলের জন্মদিন পালিত হয়েছে। তৃণমূলের তরফে সেই দাবি অস্বীকার করে দলের মুখপাত্র কুণাল ঘোষ শুভেন্দুকে মানসিকভাবে অসুস্থ বলে কটাক্ষ করেছিলেন। এরপরই শুভেন্দুর আরোগ্য কামনা করে সোমবার শুভেন্দুর বাড়ির সামনে ‘গেট ওয়েল সুন’ কর্মসূচি করে তৃণমূলের তরফে। পূর্ব মেদিনীপুর জেলার সমস্ত কলেজ ইউনিটের তৃণমূল ছাত্র পরিষদের কর্মী-সমর্থকরা শুভেন্দুর বাড়িতে গ্রিটিংস কার্ড দিতে যান। কাঁথির শান্তিকুঞ্জের সামনে তাঁদের পথ আটকায় পুলিশ। তারপরই পুলিশের সঙ্গে কথা কাটাকাটি শুরু হয়। সামান্য ধস্তাধস্তি হয়। শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে ওঠে ‘চোর’ স্লোগান। বেশ কিছুক্ষণ পর পরিস্থিতি স্বাভাবিক হয়। এরপরই আদালতের দ্বারস্থ হন শুভেন্দু।

Related articles

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...