Monday, April 13, 2026

অভিযোগে জানানোর ২৪ ঘণ্টার মধ্যেই মিটল ঝাড়গ্রামের জল সমস্যা: জানালেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

মুখ্যমন্ত্রীকে জানানোর পরেই সমাধান। মিটছে ঝাড়গ্রামের (Jhargram) একাধিক জায়গায় জল সমস্যা। বুধবারই, ঝাড়গ্রামের শিলদার কুরচিবনি এবং মালাবতী গ্রামে যান জেলাশাসক-সহ অন্যান্য আধিকারিকরা। ফেরার পথে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)ও জানান, আজকের মধ্যেই জলসমস্যা মিটে যাবে।

মঙ্গলবার, এলাকায় যাওয়ার পরেই মুখ্যমন্ত্রীর সামনে এলাকায় পানীয় জলের সমস্যার কথা তুলে ধরেন ঝাড়গ্রামের শিলদার কুরচিবনি এবং মালাবতী গ্রামের বাসিন্দারা। তার ২৪ ঘণ্টার মধ্যে সেই গ্রামে পৌঁছে যান সরকারি আধিকারিকরা। বুধবার ঝাড়গ্রাম থেকে হেলিকপ্টারে কলকাতা ফেরার পথে হেলিপ্যাডে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী, তিনি বলেন, ‘‘জল আজকেই পেয়ে যাবে। সব বলে দিয়েছি।’’ এদিন সকালেই সরকারি আধিকারিকরা কুরচিবনি এবং মালাবতী গ্রামে পৌঁছে গিয়েছেন। জেলাশাসক এবং পুলিশসুপারের সঙ্গে তাঁর বৈঠক হয়েছে বলেও জানিয়েছেন মমতা।

গ্রামবাসীদের পাকা বাড়ি তৈরি করে দেওয়ার আবেদন নিয়ে এদিন ফের কেন্দ্রকে কাঠগড়ায় তুলেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘‘ঘর, রাস্তা, ১০০ দিনের কাজ- সব টাকা আটকে রেখেছে কেন্দ্র। অথচ GST নিয়ে যাচ্ছে। কেন আটকায়? ওরা বলল একটাই কর হবে দেশে। আমরা তাতে সায় দিলাম। আগে আমরা আলাদা কর নিতাম। এখন সব কর কেন্দ্র তুলে নিয়ে যাচ্ছে রাজ্য থেকে। প্রাপ্য টাকা কেন আটকাচ্ছ? প্রাপ্য টাকা আটকে রাখার তো অধিকার নেই।’’ বিজেপিকে বিঁধে মমতার বক্তব্য, ‘‘এরা নির্বাচন নিয়ে ব্যস্ত। কুকথা বলা নিয়ে ব্যস্ত। উন্নয়নে এদের নজর নেই।’’

 

 

Related articles

নয়ডায় শ্রমিক বিক্ষোভ: পুলিশ কি বাংলায় গোয়েন্দাগিরি করছিল, কটাক্ষ অখিলেশের

শ্রমিকদের দাবি মেটাতে ব্যর্থ যোগী আদিত্যনাথের সরকার। শ্রমিক-বিক্ষোভে রণক্ষেত্র নয়ডা। এই পরিস্থিতিতে রাজ্য সামলাতে না পারলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে...

ভোটে জিতে ক্ষমতায় এসে তুলে দেব নাম: বাদুড়িয়ায় আশ্বাস অভিষেকের

এসআইআর করে বাংলার যে ৯০ লক্ষ ভোটারের নাম বাদ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন তার বড় প্রভাব পড়েছে উত্তর...

সুরসম্রাজ্ঞীর ‘মিষ্টি’ স্মৃতি: ল্যাংচা দিয়েই আশা ভোঁসলের মন জয় জাভেদের

প্রখ্যাত সংগীতশিল্পী আশা ভোঁসলের প্রয়াণে গোটা দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। অসংখ্য গানের মতোই তাঁর জীবনের অনেক অজানা...

দেশের মনীষীদের অপমান বিজেপি নেতাদের! শাহর গুণ্ডামির ভাষাকে তীব্র কটাক্ষ তৃণমূলের

প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী থেকে কেন্দ্রীয় মন্ত্রীরা তো বটেই, এবারের নির্বাচনে বাংলা দখল করতে বিজেপির ভিন রাজ্যের নেতাদের ফেভারিট...