Thursday, May 14, 2026

SIT ছেড়ে অসমের IG হচ্ছেন অখিলেশ, কে আসবেন দায়িত্বে? বাড়ছে জল্পনা!

Date:

Share post:

সিটের (SIT) দায়িত্ব নিচ্ছেন না অখিলেশ কুমার সিং (Akhilesh Kumar Singh)। গত ১৫ নভেম্বর তিনি সিবিআইয়ের (CBI) দায়িত্ব ছাড়েন। অসম পুলিশের (Assam Police) আইজি (IG) পদে যোগ দিচ্ছেন তিনি। আর সেকারণেই তিনি সিটের দায়িত্ব নিতে পারবেন না। মাস খানেক আগেই অসম সরকারের তরফে অখিলেশ সিং-কে আইজি পদে ফেরতের জন্য আবেদন জানানো হয়। সেই পথে হেঁটেই গত ১৫ নভেম্বর সিবিআই থেকে তাঁকে রিলিজ করা হয়। তবে বর্তমানে সিটের দায়িত্ব কে নেবেন? তা নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে জল্পনা।

সূত্রের খবর, পরবর্তী সিটের দায়িত্ব কে নেবেন তা দিল্লিতে (Delhi) উচ্চ পর্যায়ের বৈঠকের (High Level Meeting) পরই ঠিক হবে। রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ মামলার তদন্ত করেছিলেন অখিলেশ। কয়লা পাচার (Coal Smuggling), গরু পাচার (Cow Smuggling), বগটুই অগ্নিকাণ্ড (Bogtui Case), ভাদু শেখের খু*ন (Bhadu Seikh) সহ একাধিক গুরুত্বপূর্ণ মামলার তদন্ত করেছেন তিনি। তবে কয়েক মাস আগেই দিল্লির সিবিআই দফতরের দায়িত্ব পান তিনি। সিবিআইতে আসার আগে তিনি অসমে গুরুত্বপূর্ণ পদের দায়িত্বে ছিলেন।

উল্লেখ্য, বুধবারই স্কুলের গ্রুপ ডি নিয়োগ (Group D recruitment) মামলার তদন্তে সিবিআই পরিচালিত সিট ভেঙে নতুন সিট তৈরি করার সিদ্ধান্ত নেয় কলকাতা হাইকোর্ট(Calcutta High Court)। সিবিআই সিট থেকে ২ জনকে সরিয়ে ৪ জনকে নতুনভাবে যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। আর সেই পথে হেঁটে সিবিআই-সিট থেকে সরানো হল ডেপুটি সুপার (Deputy Super) কে সি রিশিনামোল ও ইন্সপেক্টর (Inspector) ইমরান আশিককে। পাশাপাশি জানান হয় সিটের নেতৃত্ব দেবেন ডিআইজি অখিলেশ সিংহ। বর্তমানে অখিলেশ যেখানে রয়েছেন সেখান থেকে তাঁকে আগামী ৭ দিনের মধ্যে ফিরিয়ে আনতে হবে। তাঁকে অন্যত্র বদলি করা যাবে না।

Related articles

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...

ভিডিও কলে উচ্চমাধ্যমিকে রাজ্যের ২ কৃতীকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

রাজ্যের দুই কৃতী ছাত্রছাত্রীর অসাধারণ সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Subhendu Adhikari)। উচ্চমাধ্যমিক (Higher Secondary)...

আইপিএলের মঞ্চে ভালো খেলার পুরস্কার, সিনিয়র দলে প্রোমোশন বৈভবের

বয়স মাত্র ১৫, কিন্তু ব্যাট হাতে তাঁর আত্মবিশ্বাস ও আগ্রাসন নজর কেড়েছে ক্রিকেট মহলের। সেই প্রতিভার স্বীকৃতি মিলল...