Thursday, March 12, 2026

নিলামে উঠেছিল মারাদোনার ‘হ্যান্ড অফ গড’-এর সেই বল, বিক্রি হল বহু মূল্যে

Date:

Share post:

বিক্রি হয়ে গেল কিংবদন্তি মারাদোনার ‘হ্যান্ড অফ গড’-এর সেই বল। ১৯৮৬’র বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে যে বল দিয়ে হাত দিয়ে গোল করেছিলেন মারাদোনা, সেটি নিলামে তোলা হয়েছিল। সেই বলটি বহু মূল্যে বিক্রি হয়েছে। ইংল্যান্ডে এই বলটি নিলাম করা হয়েছিল।

যে সংস্থা ওই বলটি নিলাম করেছে তাদের তরফ থেকে এদিন জানানো হয়েছে, নিলামে ওই বলটি বিক্রি হয়েছে ২০ লক্ষ পাউন্ডে, ভারতীয় মুদ্রায় প্রায় সাড়ে ১৯ কোটি টাকা। তবে মনে করা হয়েছিল ৩০ লক্ষ পাউন্ড দাম পাওয়া যাবে বলটির। কিন্তু শেষমেশ ২০ লক্ষ পাউন্ডেই বিক্রি হয় ওই বল।

এই  বলটি এত দিন ছিল তিউনিশিয়ার রেফারি আলি বিন নাসেরের কাছে, যিনি ১৯৮৬’ বিশ্বকাপে ওই ম্যাচ পরিচালনার দায়িত্বে ছিলেন। সম্প্রতি তিনি বলটি নিলাম করার সিদ্ধান্ত নেন। তবে নিলামে কে বলটি কিনেছেন, তাঁর নাম জানানো হয়নি।

 

spot_img

Related articles

বাংলাকে যাঁরা ভালবাসেন…: রাজ্যপালকে ‘ভালো থাকার পাসওয়ার্ড’ জানালেন মুখ্যমন্ত্রী

“বাংলাকে যাঁরা ভালবাসেন, বাংলাও তাঁদের ভালবাসে”-শপথগ্রহণ অনুষ্ঠানেই বাংলার নবনিযুক্ত রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির (R N Ravi) সঙ্গে প্রথম...

বৃহস্পতিবার থেকে কাশীপুর–সাঁতরাগাছি নতুন বাসরুট চালু, স্বস্তিতে যাত্রীরা

উত্তর কলকাতার কাশীপুর–ঘোষবাগান এলাকা থেকে হাওড়ার সাঁতরাগাছি পর্যন্ত নতুন বাসরুট চালু হল বৃহস্পতিবার। দীর্ঘদিন ধরে এলাকার বাসিন্দাদের যাতায়াতের...

লোকভবনে ২২ তম রাজ্যপাল হিসেবে শপথ রবির! কথা মুখ্যমন্ত্রীর সঙ্গে

পশ্চিমবঙ্গের লোকভবনে ২২ তম রাজ্যপাল হিসেবে শপথ নিলেন রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি (Ravindra Narayan Ravi)। কলকাতা হাই কোর্টের...

হরমুজে ভারতীয় জাহাজের জন্য সবুজ সংকেত, গ্যাসের সংকট মিটবে কবে কাটছে না ধোঁয়াশা 

হরমুজ প্রণালী (Strait of Hormuz) দিয়ে যাতায়াত করতে পারবে ভারতীয় জাহাজ (Indian Ships) ,  বৃহস্পতিবার সকালে এমন খবর...