Saturday, May 30, 2026

রাজ্যের দাবি মেনে অবশেষে গ্রাম সড়ক যোজনায় বরাদ্দ করল কেন্দ্র

Date:

Share post:

রাজ্য সরকারের দাবি মেনে অবশেষে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার টাকা টাকা বরাদ্দ করল কেন্দ্র (Centre)। কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রকের পক্ষ রাজ্যকে বরাদ্দের চিঠি পাঠানো হয়েছে। দীর্ঘদিন ধরেই প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা টাকাও আটকে রেখেছিল কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক। প্রায় ৫৮০ কোটি টাকারও বেশি টাকা বরাদ্দ করা হয়েছে বলে খবর ।

এই বিষয়ে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার (Pradip Majumder) জানান, সদ্যই তিনি এই বিষয়ে চিঠি পেয়েছেন। রাজ্যের প্রাপ্য আটকে রাখায় একাধিকবারা সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ১০০ দিনের কাজের টাকা আটকে রাখার অভিযোগের পাশাপাশি রাস্তা তৈরি টাকা না দেওয়া দিয়েও সুর চড়ান মমতা। ঝাড়গ্রামে গিয়েও এই বিষয় নিয়ে তোপ দাগেন মমতা। তবে, বিজেপি নেতাদের অভিযোগ ছিল, কেন্দ্রীয় প্রকল্পের নাম পরিবর্তন করার ফলেই কেন্দ্রের টাকা পাচ্ছে না রাজ্য সরকার।

৭ তারিখ কেন্দ্রীয় গ্রামের মন্ত্রকে মন্ত্রী সঙ্গে বৈঠক করেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী ও রাজ্যের পঞ্চায়েত দফতরের সচিব। সেখানে ১০০ দিনের কাজের টাকার পাশাপাশি প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা টাকা নিয়েও আলোচনা হয়। অবশেষে প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনায় মোট ৫৫০০ কোটি টাকা অনুমোদন হয়েছে। প্রাথমিকভাবে ৫৮৪ কোটি টাকা রাজ্যকে দিল কেন্দ্র। এই প্রকল্পে কেন্দ্র ৮০ শতাংশ এবং রাজ্য ২০ শতাংশ টাকা দেবে। সেই টাকায় ৬০০০ কিলোমিটার গ্রামীণ রাস্তা বাড়াতে পারবে রাজ্য। পঞ্চায়েত ভোটের আগে দ্রুত টেন্ডার করে রাস্তা নির্মাণের কাজ শুরু করতে চাইছে সরকার।

 

Related articles

IPL: শুভমানের শতরানে ফাইনালে গুজরাট, রেকর্ড গড়েও ট্র্যাজিক নায়ক বৈভব

শুভমান গিলের দুরন্ত শতরান, রাজস্থান রয়্যালসকে ৭ উইকেটে হারিয়ে IPL ফাইনালে গুজরাট টাইটন্স (Gujarat Titans )। বৈভব সূর্যবংশী...

‘সুন্দরী’কে আর রিল বানাবে না সায়নী! উদ্ধার ঝুলন্ত দেহ

ত্রিবেণীর (Triveni) পরিচিত সোশ্যাল মিডিয়া কনটেন্ট ক্রিয়েটর ও ভ্লগার (Social Media Content Creator and Vlogger) পশপ্রেমী সায়নী চক্রবর্তীর...

সোমে নতুন মন্ত্রিসভার শপথ: নজরে অর্থ ও স্বরাষ্ট্র দফতর

বাংলায় প্রথমবার ক্ষমতা দখল করলেও রাজ্যে মন্ত্রিসভা গঠনে হিমসিম বিজেপির সরকার। মাত্র পাঁচ মন্ত্রী এখনও পর্যন্ত শপথ নিয়েছেন।...

আরজিকরের ঘটনার জের: চাকরি গেল চিকিৎসক বীরূপাক্ষ বিশ্বাসের

এবার চাকরি হারালেন আরজিকর কাণ্ডের পরে নানা অভিযোগে অভিযুক্ত সিনিয়র রেসিডেন্ট চিকিৎসক বীরূপাক্ষ বিশ্বাস (Birupaksha Biswas)। শুক্রবার রাজ্যের...