Tuesday, June 23, 2026

খড়গপুরে শুভেন্দুকে দেখে থালা বাজিয়ে “চোর চোর” স্লোগান তৃণমূলের

Date:

Share post:

“চোর চোর চোরটা/শিশিরবাবুর ছেলেটা!” রাজ্যের শাসক দল তৃণমূলের (TMC) নেতা-নেত্রী-কর্মী-সমর্থক, সকলের মুখেই এখন এই স্লোগান ঘোরাফেরা করে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) কটাক্ষ করেই যে ঘাসফুল শিবিরের এমন স্লোগান বলেই মনে করে রাজনৈতিক মহল।

শুভেন্দু কোনও কর্মসূচিতে গেলে তাঁকে বা তাঁর কনভয় লক্ষ্য করে এমন স্লোগান দিতে দেখা গিয়েছে। ফের একবার শুভেন্দুকে দেখে “চোর চোর…” স্লোগান উঠল। বিরোধী দলনেতার মানসিক সুস্থতা কামনায় হাতে “গেট ওয়েল সুন” লেখা পোস্টার, আর মুখে ”চোর চোর” স্লোগান! খড়গপুরে শুভেন্দু অধিকারীর কনভয়ের সামনে এবার থালা বাজিয়ে বিক্ষোভ দেখালেন তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা।

আজ, বৃহস্পতিবার খড়গপুরের কাছে খেমাশুলিতে জাতীয় সড়ক কর্তৃপক্ষের একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন শুভেন্দু অধিকারী। খড়়গপুরের চৌরঙ্গী এলাকায় দিয়ে যখন তাঁর কনভয় যাচ্ছিল, তখনই জাতীয় সড়কে দু’ধারে দাঁড়িয়েছিলেন তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। হাতে ”গেট ওয়েল সুন” লেখা পোস্টার নিয়ে শুভেন্দুর কনভয় লক্ষ্য করে ”চোর চোর..'” স্লোগান দেন তাঁরা।

প্রসঙ্গত, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ফের একবার দাবি করেছেন, কয়লাপাচার কাণ্ডে অভিযুক্ত, গোয়েন্দাদের খাতায় ফেরার বিনয় মিশ্রের সঙ্গে শুভেন্দু অধিকারীর ফোনে কথোপকথনের একটি অডিও ক্লিপ তাঁর হাতে আছে। সময় মতো তিনি তা সামনে আনবেন। একইসঙ্গে অভিষেকের দাবি, আসানসোল নির্বাচনের আগে একটি হোটেলে শুভেন্দু কয়লা মাফিয়াদের সঙ্গে বৈঠক করেছেন। সেই প্রমাণও আছে তাঁর হাতে। ফলে চোরের মায়ের বড় গলা। প্রকৃত “কয়লা চোর” শুভেন্দু অধিকারী বলে দাবি তৃণমূলের। এবং বিভিন্ন দুর্নীতি মামলা থেকে বাঁচাতেই তিনি বিজেপিতে যোগ দিয়েছেন।

 

Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...