Friday, March 13, 2026

Hooghly: তারকেশ্বর মন্দির সংলগ্ন দুধপুকুর পরিশ্রুতকরণ প্রকল্পের সূচনায় ফিরহাদ হাকিম

Date:

Share post:

তারকেশ্বর মন্দির (Tarakeswar Temple) পুণ্যার্থীদের কাছে ভীষন প্রিয় এক তীর্থক্ষেত্র। তারকেশ্বর মন্দির সংলগ্ন দুধ পুকুরে স্নান করার পর মন্দিরে শিবের মাথায় জল ঢালতে প্রত্যেক বছর লক্ষ লক্ষ পুণ্যার্থীর সমাগম হয় সেখানে। দীর্ঘদিন ধরে এই পুকুর পরিশ্রুতকরণের জন্য সাধারণ মানুষ এবং মন্দির ট্রাস্টি বোর্ডের তরফ থেকে অনুরোধ করা হয়েছিল। এরপরই রাজ্য সরকারের (Government of West Bengal) তরফে এই বিষয়টি নিয়ে আলোচনা করার পর সংস্কারের বিষয় ইতিবাচক পদক্ষেপ করা হয়। ১৭ নভেম্বর পশ্চিমবঙ্গ সরকারের নগর উন্নয়ন ও পৌরবিষয়ক দফতরের অধীনস্থ সংস্থা তারকেশ্বর উন্নয়ন পর্ষদের তরফ থেকে ১১ কোটি ৮৯ লক্ষ টাকা ব্যয়ে দুধপুকুর পরিশ্রুতকরণের প্রকল্পের সূচনা হল। উপস্থিত ছিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim), বেচারাম মান্না (Becharam Manna),তারকেশ্বরের মঠের মঠাধীস শ্রীমৎ দণ্ডীস্বামী , আরামবাগ লোকসভার সাংসদ অপরূপা পোদ্দার (Aparupa Poddar), হুগলি জেলা পরিষদের সভাধিপতি মেহেবুব রহমান, হুগলি জেলার জেলাশাসকসহ অন্যান্যরা । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তারকেশ্বরের বিধায়ক তথা তারকেশ্বর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান রামেন্দু সিংহ রায়। মন্দির কমিটির তরফ থেকে এই প্রকল্পের উদ্বোধনের জন্য রাজ্য সরকারকে ধন্যবাদ জানানো হয়েছে। স্থানীয়রা বলছেন এই দুধপুকুর তারকেশ্বর মন্দিরের মাহাত্ম্যের সঙ্গে জড়িত, তাই এর সঠিক রক্ষণাবেক্ষণ হওয়াটা দরকার। স্বভাবতই এই প্রকল্প বাস্তবায়িত হওয়ায় খুশি এলাকার মানুষ।

 

spot_img

Related articles

গ্যাস সংকটের আঁচ ময়দানে, বন্ধের মুখে একাধিক ক্লাব ক্যান্টিন! 

জ্বালানি সংকটে বিধ্বস্ত দেশ। রাজ্যে সরাসরি প্রভাব পড়েছে। হোটেল-রেস্তোরাঁ -হাসপাতাল- মন্দিরের পর এবার গ্যাস সংকটের আঁচ ময়দানে। এলপিজি...

ঋতুকালীন ছুটি হলে চাকরি পাবে না মহিলারা! মন্তব্য করে আবেদন খারিজ সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির

ঋতুকালীন ছুটি বাধ্যতামূলক হলে চাকরি পাবে না মহিলারা। ঋতুকালীন সময় এবার থেকে সরকারি ছুটি মিলবে কি না তা...

সঙ্কট তৈরি করে রাজ্যকে কালো বাজারি রুখতে নির্দেশ কেন্দ্রের

পশ্চিম এশিয়ায় ইরান-ইজরায়েল যুদ্ধের (Iran Israel War Impact) জেরে রান্নার গ্যাসের সঙ্কট দেখা দিয়েছে। এই আবহে সিলিন্ডার (LPG...

মুণ্ডা-সদগোপসহ ৫ সম্প্রদায়ের জন্য ‘সাংস্কৃতিক ও উন্নয়ন পর্ষদ’ গঠন রাজ্যের, আনন্দিত মুখ্যমন্ত্রী

মুণ্ডা (ST), কোরা (ST), ডোম (SC), কুম্ভকার (OBC) এবং সদগোপ (OBC)—এই পাঁচটি সম্প্রদায়ের জন্য পাঁচটি নতুন ‘সাংস্কৃতিক ও...