Thursday, March 5, 2026

“বিজেপি যেখানে জিতবে, সেখানেই টাকা যাবে”, পঞ্চায়েত ভোটের আগে বিস্ফোরক সুকান্ত

Date:

Share post:

বিজেপি যেখানে পঞ্চায়েত পাবে, সেখানে টাকা পাঠাবেন, অন্য কোথাও টাকা পাঠাবেন না। শুক্রবার এমনই চাঞ্চল্যকর মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (BJP State President Sukanta Majumder)। সুকান্ত জানান, রাজ্যে পঞ্চায়েত ভোট (Panchayat Election) শেষ হওয়ার পর, আমরা মোদিজিকে (Narendra Modi) গিয়ে বলব, যেখানে আমাদের পঞ্চায়েত জিতেছে, সেখানেই টাকা দিন, বাকি সব টাকা বন্ধ করে দিন।

তবে ১০০ দিনের কাজ সহ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে মোদি সরকার টাকা দিচ্ছে না অভিযোগ তুলে অবিলম্বে বরাদ্দ মিটিয়ে দেওয়ার দাবিতে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর কেন্দ্রীয় অনুদান ইস্যুতেই এদিন পাল্টা হুঙ্কার দিলেন বিজেপির রাজ্য সভাপতি। সুকান্ত বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, কেন্দ্রকে জিএসটির (GST) টাকা নিতে বন্ধ করে দিতে। ওনার পৈত্রিক সম্পত্তি নাকি? জিএসটি-র সঙ্গে গ্রামীণ প্রকল্পের টাকার কোনও যোগ নেই। প্রকল্প ভিত্তিক টাকা কেন্দ্রের থেকে আসে। টাকার কোনও হিসাব ওরা দেয় না। টাকার হিসাব না দিলে, এরপর থেকে এক টাকাও পাবেন না।

এর আগে বৃহস্পতিবার ডান্ডা মেরে ঠান্ডা করার নিদান দিয়ে বিতর্কে জড়িয়েছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। পূর্ব মেদিনীপুরের নন্দকুমারে বিজেপির কর্মী সম্মেলনের মঞ্চ থেকে তিনি দলের কর্মীদের উদ্দেশে বলেন, বড় ডান্ডা হাতের কাছে রাখবেন। তৃণমূলের কেউ যদি অন্যরকম করে, এখানকার শেখ সুফিয়ান যদি কিছু করেন, তাহলে আগে ডান্ডা দিয়ে সোজা করে দেবেন।

spot_img

Related articles

পশ্চিম এশিয়ার যুদ্ধে বিশ্বের দুই ভাগ স্পষ্ট: ভারতের কী হবে, প্রশ্ন

হরমুজ প্রণালী দিয়ে কোনও দেশের জাহাজ যাবে না। ঘোষণা করার পর আবার মত বদল ইরানের। চিনকে (China) অনুমতি...

রাতভর CEO দফতরে ধর্নায় বামেরা! BJP-র বি-টিম তকমা মুছতে দেরিতে কমরেডরা, ব্যাখ্যা তৃণমূলের

নির্বাচন ঘোষণার আগে হঠাৎই সিইও দফতরে বামেরা। একদিকে নির্বাচনের আগে খাস কলকাতায় বহুদিন পরে লাল ঝাণ্ডা যে এখনও...

সেমির আগে ভক্তিতে আস্থা, ইংল্যান্ডের বিরুদ্ধে জানুন ভারতের সম্ভাব্য একাদশ

টি২০ বিশ্বকাপে (T20 World Cup Final)ফাইনালে উঠার লক্ষ্য নিয়ে লক্ষ্মীবারের সন্ধ্যায় ইংল্যান্ডের বিরুদ্ধে নামছে ভারত(India)। মুম্বই ওয়াংখেড়ে স্টেডিয়ামেই...

নাবালকের হাত থেকে চলল গুলি! মানিকচকে আহত ৩

মালদহের মানিকচকে দোল নিয়ে আচমকাই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। বুধবার সন্ধ্যায় রঙ খেলাকে কেন্দ্র করে গুলি চলার (firing)...