Monday, February 23, 2026

Kanthi: স্ত্রীকে প্রকাশ্যে খু*ন করার অভিযোগ পুলিশকর্মীর বিরুদ্ধে

Date:

Share post:

ভরদুপুরে স্কুলের সামনে প্রকাশ্য রাস্তায় খুনের ঘটনা, চাঞ্চল্য ছড়িয়েছে কাঁথিতে (Kanthi)। স্ত্রীকে কুপিয়ে খুন করার অভিযোগ পেশায় পুলিশকর্মী স্বামীর বিরুদ্ধে। অভিযুক্ত পুলিশকর্মী বাপ্পাদিত্য রায় (Bappyaditya Roy) মারিশদা থানায় (Marishda Police Station)কর্মরত। পুলিশ সূত্রে জানা যায় মেয়েকে স্কুলে দিতে এসে পুলিশকর্মী স্বামীর হাতে খু*ন হতে হল বর্ণালী রায় (Barnali Roy)নামের এক মহিলাকে। দাম্পত্য বিবাদের জেরে খুন বলে পুলিশের অনুমান। অভিযুক্ত পুলিশকর্মীকে এসডিপিও-র (SDPO)অফিসে আটক করে রাখা হয়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে মনোহরচকের বাসিন্দা বাপ্পাদিত্য রায় ও তার স্ত্রী বর্ণালী রায়ের মধ্যে দীর্ঘদিন ধরে মনোমালিন্য ছিল। এই নিয়ে আদালতে মামলাও গড়ায়। এরপর স্বামীর ঘর ছেড়ে তিনি বেশ কিছুদিন ধরে বাবার বাড়িতেই থাকছিলেন। তাঁর মেয়ে হিন্দু বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী । শুক্রবার মেয়েকে স্কুলে পরীক্ষার দিতে নিয়ে এসেছিলেন। মেয়েকে পরীক্ষায় বসিয়ে স্কুলের বাইরে অপেক্ষা করছিলেন অন্যান্য অভিভাবকদের সঙ্গে। এই সময় বাপ্পাদিত্য স্কুলের সামনে স্ত্রী বর্ণালীকে আক্রমণ করে এলোপাথারি ঘুঁষি মারতে থাকেন বলে অভিযোগ। এরপর আচমকাই ছুরি দিয়ে আঘাত করেন তিনি। র*ক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন বর্ণালী রায়। স্থানিয়রা তাঁকে হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি। এলাকার মানুষ বাপ্পাদিত্যকে ধরে পুলিশের হাতে তুলে দেন বলে জানা গেছে।

 

spot_img

Related articles

জামিন হল না সন্দীপসহ আরজি কর ‘আর্থিক বেনিয়ম’ মামলায় ৫ অভিযুক্তের

আরজি কর 'আর্থিক বেনিয়ম' (RG Kar financial irregularities case) মামলায় অভিযুক্ত প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ (Sandip Ghosh) ও...

পর্যটনে এবার পরিবেশের ছোঁয়া, সরকারি গেস্ট হাউসে সবুজ বিদ্যুৎ 

রাজ্যের পর্যটন মানচিত্রে এবার বড়সড় বদল আসতে চলেছে। পরিবেশ রক্ষায় দায়বদ্ধতা এবং আন্তর্জাতিক পর্যটকদের আর্কষণ করতে পশ্চিমবঙ্গ পর্যটন...

বিধানসভা থেকে হালিশহর মহাশ্মশান: শুভ্রাংশুকে আগলে মুকুলের শেষযাত্রায় অভিষেক

বিধানসভা থেকে হালিশহর মহাশ্মশান- পরিবারের সদস্যের মতো মুকুল পুত্র শুভ্রাংশু রায়ের পাশে থাকলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...

সূর্যদের সুখের সংসারে অশান্তির চোরাস্রোত! একলা চলার নীতি বুমরাহ-অক্ষরের

একটা হারেই সূর্যকুমার যাদবের সুখের সংসারে অশান্তির চোরাস্রোত! সোমবার আহমেদাবাদ থেকে চেন্নাই উড়ে গেল ভারতীয় দল। তবে যাত্রাপথে...