Sunday, May 17, 2026

Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) প্রথমার্ধে দু’গোলে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধে চার গোল হজম। ইস্টবেঙ্গলের পক্ষেই বোধহয় এমন খেলা সম্ভব। শুক্রবার আইএসএলের সপ্তম ম্যাচে ওড়িশা এফসির কাছে হারতে হল ২-৪ ব্যবধানে। ৭ ম্যাচে ৬ পয়েন্টেই থাকল লাল-হলুদ বাহিনী।

২) নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছে। তারপরেই ইন্ডোরেই ‘ফুটভলি’ খেলায় মাতলেন ভারত এবং নিউজিল্যান্ডের ক্রিকেটাররা। ব্যাপক জমে গেল সেই খেলাও।

৩) লিওনেল মেসি, ডি মারিয়াকে ছাড়াই শুক্রবার সন্ধ্যায় কাতার বিশ্ববিদ্যালয়ের তিন নম্বর মাঠে অনুশীলনে আর্জেন্তিনা। বৃহস্পতিবার বিকেলেও অনুশীলন করেননি মেসি। কিন্তু সতীর্থদের সঙ্গে মাঠে এসে কয়েক পাক হেঁটেছিলেন।

৪) গোটা নির্বাচক কমিটিকে ছেঁটে ফেলল ভারতীয় ক্রিকেট বোর্ড। শুক্রবার বিকেলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরাসরি ছেঁটে ফেলার কথা বলা হয়নি। তবে নিজেদের ওয়েবসাইটে নতুন নির্বাচক হওয়ার জন্যে আবেদন চাওয়া হয়েছে। ফলে নির্দিষ্ট সময় পূরণ করার আগেই চেতন শর্মাদের ছেঁটে ফেলল বোর্ড।

৫) কাতার বিশ্বকাপে নামার আগেই বড়সড় বিপদে পড়তে চলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তাঁর বিরুদ্ধে আইনজীবী নিয়োগ করে মামলা করতে চলেছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। ইংল্যান্ডের ক্লাবের দাবি, চুক্তিভঙ্গ করে ক্লাবের বিরুদ্ধে মুখ খুলেছেন রোনাল্ডো।

আরও পড়ুন:Weather Update: সামান্য চড়ল পারদ, যদিও এখনই যাচ্ছে না শীতের আমেজ

 

 

 

Related articles

মাতৃহারা লিয়েন্ডার পেজ: অলিম্পিয়ানের মৃত্যুতে শোকবার্তা মুখ্যমন্ত্রীর

প্রয়াত প্রাক্তন আন্তর্জাতিক বাস্কেটবল তারকা ও অলিম্পিয়ান জেনিফার পেজ (Jennifer Paes), যিনি কিংবদন্তি টেনিস তারকা লিয়েন্ডার পেজের (Leander...

গোমাংস খাবেন না: পরামর্শ নাখোদা মসজিদের ইমামের, নিষিদ্ধ হোক রফতানি, মন্দিরেও বলি বন্ধের আর্জি

রাজ্যে ১৯৫০ সালের আইন কার্যকর করে প্রকাশ্যে জবাই বন্ধের নির্দেশ দিয়েছে সরকার (State Government)। নির্দেশকে স্বাগত জানিয়ে শুধু...

বিজেপির বিজয় মিছিল থেকে হামলা! নায়ারণগড়ে ভাঙল পরপর দোকান

ফের একবার ভোট পরবর্তী সন্ত্রাসের শিকার সাধারণ ব্যবসায়ীরা। পূর্ব মেদিনীপুরের পরে এবার পশ্চিম মেদিনীপুর। রাতের অন্ধকারে যেভাবে আগেও...

প্রায় ৬০ লিটার দুধ দান! মাতৃত্বের প্রথম বছরেই নজির জোয়ালার

মাতৃত্বের প্রথম বছরেই এক অনন্য মানবিক নজির গড়লেন ভারতের প্রাক্তন ব্যাডমিন্টন তারকা জোয়ালা গুট্টা (Former badminton star Joala...