Wednesday, June 24, 2026

শীত বাড়লেই ডেঙ্গি কমবে বলে দাবি ফিরহাদের, হকার ইস্যুতে পুলিশ কমিশনারকে চিঠি মেয়রের

Date:

Share post:

আজ, ১৯ নভেম্বর, ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর (Indira Gandhi) ১০৫ তম জন্মবার্ষিকী (Birthday)। সেই উপলক্ষে এদিন বিড়লা তারামণ্ডল (Birla Planetarium) সংলগ্ন উদ্যানে ইন্দিরা গান্ধী মূর্তি মাল্যদান করেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Mayor Firhad Hakim)। প্রয়াত প্রধানমন্ত্রীর স্মৃতিচারণার পাশাপাশি এদিন সংবাদ মাধ্যমের সামনে একাধিক ইস্যুতে প্রতিক্রিয়া দেন ফিরহাদ হাকিম।

ডেঙ্গি পরিস্থিতি:

আগে যা অবস্থা ছিল তার থেকে এখন অনেক ভালো হয়েছে। আশা করবো আরও কয়েকদিন মধ্যে তাপমাত্রা অনেকটাই কমবে। পরিস্থিতির উন্নতি হবে। শীত পড়ার সঙ্গে সঙ্গে আর ডেঙ্গির (Dengue) মশা আর জন্ম নেবে না।

গোষ্ঠীদ্বন্দ্ব:

দলে কোনও গোষ্ঠীদ্বন্দ্ব। এসব একশ্রেণির মিডিয়ার তৈরি। তবে কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটে। এ প্রসঙ্গে বলছেন, তার সঙ্গে রাজনীতির বা তৃণমূলের কোনও যোগাযোগ নেই। এটা গ্রাম্য বিবাদ। গ্রামে নিজেদের বিবাদ। বর্ডার পার করে দুষ্কৃতীরা আসে। গণ্ডগোল পাকিয়ে চলে যায়। কোথাও কিছু ঘটলে পুলিশ প্রশাসন কঠোর হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

হকার নিয়ে পুলিশ কমিশনারকে চিঠি মেয়রের:

বিষয়টি নিয়ে আমি আগেই বিস্তারিত বলেছি। পুলিশকে আমি কিছু জায়গা দেখে নেওয়ার জন্য অনুরোধ করেছি। প্লাস্টিকের ব্যবহার কমাতে বলেছি। যত্রতত্র হকাররা যাতে না বসতে পারে তা দেখার জন্য বলেছি। এই সমস্যা দূর করতে আমি হকারদের সঙ্গে বৈঠক করব। পুলিশ কমিশনারকে চিঠি দিয়ে হকারদের নিয়ন্ত্রণ করতে বলেছি।

সোনারপুরে শুট আউট:

বিষয়টা পুলিশ দেখবে। এটা উত্তরপ্রদেশ নয়, মালেগাও নয় যে বোম ফাটলে কোনও বিচার হবে না। এখানে আইনের শাসন আছে। আমাদের বিচার ব্যবস্থা আছে। অপরাধীদের গ্রেফতার করে কোর্টে তোলা হবে। আদালত শাস্তি দেবে।

কোন্নগরের স্কুলে দুয়ারে সরকার:

একটা স্কুলের জায়গায় যদি ছুটির দিন দুয়ারে সরকার করা হয় তাহলে সাধারণ মানুষের সুবিধা হবে। এসএফআইয়ের এত সমস্যা কেন? আসলে ওরা তো কিছু করতে পারেনি, আমরা করতে পেরেছি। ওরা ভোট পাবে পাবে না আর আমরা ভোট পেয়ে যাচ্ছি।

জেলায় জেলায় বোমাবাজি, বোমা উদ্ধার

মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের পুলিশ তৎপর, সক্রিয়। পুলিশ নিয়মিত তল্লাশি চালাচ্ছে বলেই তো বোমা উদ্ধার হচ্ছে। এনআইএ (NIA) এখানে এসে তল্লাশি করে বোমা উদ্ধার করছে না, রাজ্য পুলিশ উদ্ধার করছে। বারে বারে মুখ্যমন্ত্রী বলেছেন চিরুনি তল্লাশি করতে। বর্ডারের ওপার থেকে অস্ত্র আসছে। পুলিশ নিয়মিতভাবে তল্লাশি করে অস্ত্র উদ্ধার করছে। এ রাজ্যে একটা বিরোধীদল এসেছে, যারা সন্ত্রাসে বিশ্বাসী। দিল্লি থেকে গুজরাত, সর্বত্র সন্ত্রাস করছে। বর্ডার ক্রস করে তারা দুষ্কৃতিদের নিয়ে আসছে এই রাজ্যেও সন্ত্রাস করতে।

Related articles

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...