Sunday, May 3, 2026

শুভেচ্ছা জানিয়ে আনন্দ বোসকে ফোন মুখ্যমন্ত্রীর, শপথের দিন নিয়ে আলোচনা

Date:

Share post:

শুভেচ্ছা জানাতে রাজ্যের নতুন স্থায়ী রাজ্যপাল সিভি আনন্দ বোসকে (CV Ananda Bose) ফোন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। দুজনের মধ্যে সৌজন্য বিনিময়ের পাশাপাশি, শপথগ্রহণের দিন নিয়েও আলোচনা হয় বলে সূত্রের খবর। রাজ্যপালের কাছে এই বিষয়ে জানতে চান মুখ্যমন্ত্রী। ২টি দিনের মধ্যে রাজ্যপালকে সুবিধামতো একটি দিন বাছতে বলা হয়েছে। সোমবার-২১ নভেম্বর ও বুধবার-২৩ নভেম্বর- এই দুটি দিনের প্রস্তাব দিয়েছেন মমতা। আনন্দ বোসকে তাঁর সুবিধামতো একটি দিন বেছে নেওয়ার জন্য বলেছেন মুখ্যমন্ত্রী। সেই মতো প্রস্তুতি চূড়ান্ত করে ফেলবে রাজ্য।

সূত্রের খবর, রাজ্যপালকে মুখ্যমন্ত্রী জানান, দিল্লির (Delhi) বঙ্গ ভবনে বাংলার একাধিক আমলা উপস্থিত থাকেন। যেকোনও প্রয়োজনে সরাসরি আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আনন্দ বোস।

বাংলার নতুন রাজ্যরাল হিসেবে সিভি আনন্দ বোসের নাম ঘোষণা হতেই তাঁকে ফুল পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এরপর শনিবার এই প্রথম দুজনের মধ্যে ফোনে কথা হয় বলে সূত্রের খবর। বুধবারই শপথ গ্রহণের অনুষ্ঠানের সম্ভাবনা। যদিও এবিষয়ে রাজ্য সরকারের তরফে এখনও কোনও ঘোষণা হয়নি।

Related articles

ফলতায় নজিরবিহীন সিদ্ধান্ত কমিশনের, সব বুথেই পুনর্নির্বাচন

কার্যত নজিরবিহীন পদক্ষেপ। ভোটগ্রহণে ব্যাপক অনিয়মের অভিযোগে দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রের সম্পূর্ণ নির্বাচন বাতিল করে দিল...

৩৫ বছর পর ব্যালট ছেড়ে ইভিএমে! ভোট দিয়ে আপ্লুত বেলঘরিয়ার সমীর মজুমদার 

শেষবার যখন বুথে গিয়েছিলেন, তখন চারিদিকে কাগজের ব্যালট আর কাঠের বাক্সের দাপট। তারপর কেটে গিয়েছে দীর্ঘ সাড়ে তিন...

১৫ বুথে পুনর্নির্বাচনে রেকর্ড ৯০ শতাংশ ভোট, মোটের উপর শান্তিপূর্ণ দক্ষিণ ২৪ পরগনা

কড়া নিরাপত্তার ঘেরাটোপে দক্ষিণ ২৪ পরগনার ১৫টি বুথে পুনর্নির্বাচন পর্ব মিটল শনিবার। গত কয়েক দফার অশান্তির ছবি উধাও...

ছত্তিশগড়ে আইইডি বিস্ফোরণ: মৃত্যু তিন জওয়ানের

মাওবাদ মুক্ত কোনওভাবেই হতে পারছে না ছত্তিশগড়। যেভাবে মাওবাদীদের বিরুদ্ধে দমননীতি নিয়েছে কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রক, তাতে যে কোনওভাবেই...