Friday, May 15, 2026

ইতিহাস গড়লেন মণিকা বাত্রা, এশিয়ান কাপ টেবিল টেনিসে পদক জিতলেন তিনি

Date:

Share post:

প্রথম ভারতীয় মহিলা খেলোয়াড় হিসাবে ইতিহাস গড়লেন মণিকা বাত্রা। এশিয়ান কাপ টেবিল টেনিসে প্রথম ভারতীয় মহিলা খেলোয়াড় হিসাবে পদক জিতলেন তিনি। ব্রোঞ্জ পদক জয়ের ম্যাচে বিশ্বের ছ’নম্বর খেলোয়াড় হিনা হায়াতাকে হারিয়ে দিলেন তিনি। ৪-২ ব‍্যবধানে জেতেন মণিকা।

পদক জয়ের পর মণিকা বলেন, “আমার কাছে এই জয়ের মাত্রা বিরাট। সেরা খেলোয়াড়দের হারিয়ে সেমিফাইনালে উঠেছিলাম। প্রত্যেকের বিরুদ্ধে সাধ্য মতো লড়াই দেওয়ার চেষ্টা করেছি। ভবিষ্যতে এধরনের প্রতিযোগিতায় আরও ভাল ফল করার চেষ্টা করব। আশা করছি বাকিরা সবাই আমাকে সমর্থন করবেন।”

সেমিফাইনালের ম্যাচে মানিকা বিশ্বের পাঁচ নম্বর মিমা ইতোর বিরুদ্ধে হেরে বসেন। তবে সেই হারের ভুল ব্রোঞ্জ পদকের ম্যাচে করেননি মণিকা। ব্রোঞ্জ পদকের ম্যাচে দুরন্ত কামব্যাক করেন তিনি। জাপানের হিনাকে উড়িয়ে দেন ভারতীয় টেবিল টেনিস তারকা।

আরও পড়ুন:বল হাতে তিন উইকেট মনোজ তিওয়াড়ির, রেলওয়েজকে ৫৭ রানে হারাল বঙ্গ ব্রিগেড

 

Related articles

SIR-এর ট্রাইবুনাল ধাঁধাঁ: ভোট দেওয়ার পরে নাম বাদ পড়ল ভোটার তালিকা থেকে!

গোটা এসআইআর প্রক্রিয়া বাংলার মানুষের বৈধ ভোটাধিকার বাদ দেওয়ার চক্রান্ত করার জন্যই হয়েছিল, এমন অভিযোগ বারবার রাজ্যের একাধিক...

বিজেপির পুরস্কার: শমীক এবার কেন্দ্রীয় মন্ত্রী? রাজ্য সভানেত্রী হতে পারেন লকেট!

রাজ্যে রাজনৈতিক পালাবদল। তৃণমূলের থেকে শাসনভার বিজেপির হাতে। আর মুখ্যমন্ত্রী ও পাঁচজন মন্ত্রী এবং বিধায়কদের শপথগ্রহণ হওয়ার পরেই...

অ্যাম্বুলেন্স অ্যাপ: স্বাস্থ্য দফতরের প্রথম বৈঠকে কেন্দ্র-রাজ্য হাসপাতাল জোড়ার বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যের স্বাস্থ্য দফতরের সঙ্গে প্রথম বৈঠকে সরকারি হাসপাতালের রেফার রোগ নিয়ে ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। একদিকে রাজ্য...

গ্রেফতার শান্তনুকে সাসপেন্ড পুলিশ ক্লাবের, কড়া অবস্থান সিএবির

গ্রেফতার হওয়া পুলিশ কর্তা শান্তনু সিনহা বিশ্বাসকে(Santanu Sinha Biswas) নিয়ে সিএবিতে চিঠি পাঠাল কলকাতা পুলিশ ক্লাব । তাঁর...