Saturday, June 13, 2026

বল হাতে তিন উইকেট মনোজ তিওয়াড়ির, রেলওয়েজকে ৫৭ রানে হারাল বঙ্গ ব্রিগেড

Date:

Share post:

বিজয় হাজারে ট্রফিতে ফের জয় বাংলার। শনিবার রেলওয়েজকে ৫৭ রানে হারাল অভিমূন‍্য ইশ্বরনের দল। বাংলার হয়ে অর্ধশতরান অভিমূন‍্য ইশ্বরন, অভিষেক পোরেলের। বল হাতে দাপট মনোজ তিওয়াড়ির। নিলেন তিন উইকেট।

শনিবার টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় রেলওয়েজ। প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ২৪৮ রান করে বাংলা। বঙ্গ ব্রিগেডের হয়ে অর্ধশতরান অভিমূন‍্য ইশ্বরন, অভিষেক পোরেলের। ৫০ রান করেন অভিমূন‍্য। অভিষেক করেন ৫৪ রান। ২২ রান করেন সুদীপ ঘরামি। ৩৭ রানে অপরাজিত ঋত্বিক চট্টোপাধ্যায়।

জবাবে ব‍্যাট করতে নেমে মাত্র ১৯১ রানে গুটিয়ে যায় রেলওয়েজের ইনিংস। বঙ্গ ব্রিগেডের বোলারদের সামনে দাঁড়াতেই পারেননি শিভম চৌধুরী, বিবেক সিংরা। রেলওয়েজের হয়ে সর্বোচ্চ ৩৯ রান করেন উপেন্দ্র যাদব। বাংলার হয়ে তিন উইকেট মনোজ তিওয়াড়ির। দুটি করে উইকেট শাহবাজ আহমেদ এবং গীত পুরির। একটি করে উইকেটে মুকেশ কুমার, আকাশ ঘটক এবং ঋত্বিক চট্টোপাধ্যায়ের।

আরও পড়ুন:স্টেডিয়ামে বিয়ার বন্ধ করার কথা জারি করে কাতার সরকার, বিশেষ মন্তব্য ফিফা সভাপতির

 

Related articles

অসমের জোড়হাটে ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার বিমান! চলছে উদ্ধার কাজ

ফের দুর্ঘটনার শিকার বায়ুসেনার বিমান (IAF flight) ! এবার অসমের (Assam) জোড়হাটে ভারতীয় বায়ুসেনার AN-32 জেট ভেঙে পড়ল...

অভিষেকের বাড়িতে তল্লাশি অভিযান ‘রাজনৈতিক প্রতিহিংসা’, বিজেপিকে বেনজির আক্রমণ সাগরিকার 

মধ্যরাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বাড়িতে পৌঁছে গেল পুলিশ, তালা ভেঙে ভেতরে ঢুকে পুরো বাড়ির তল্লাশির নির্যাস কী?...

নেইমারকে ছাড়া বিশ্বকাপের প্রথম ম্যাচে কীভাবে দল সাজাচ্ছে ব্রাজিল 

ফিফা বিশ্বকাপ প্রতিযোগিতায় (Fifa Football WC) শনিবার মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর বিরুদ্ধে মাঠে নামবেন সেলেকাওরা (Brazil versus Morocco)। প্রথম...

আপ্তসহায়কের খোঁজে অভিষেকের বাড়িতে পুলিশি তল্লাশি

তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আপ্ত সহায়ক সুমিত রায়ের (Sumit Roy) বিরুদ্ধে আর্থিক...