Friday, May 15, 2026

ভাড়া বাড়ছে ট্রেনের ‘ইকোনমি থ্রি এসি’-র

Date:

Share post:

অতিমারি কাটতেই ধাপে ধাপে ভাড়া বাড়ছে ট্রেনের। এবার ভাড়া বাড়ল ‘ইকোনমি থ্রি এসি’ কামরারও। সাধারণ ‘থ্রি এসি’ কামরার সমান ভাড়া দিতে হবে ইকোনমি থ্রি এসি’র জন্য। কিন্তু কেন এমন সিদ্ধান্ত নিল রেল।

আরও পড়ুন:ফের হাওড়া- বর্ধমান শাখার একগুচ্ছ ট্রেন বাতিল,জানাল পূর্ব রেল

সূত্রের খবর, সাধারণত ‘ থ্রি এসি’র তুলনায় অনেকটাই ছোট হয় ‘ইকোনমি থ্রি এসি’ । হাত-পা ছড়িয়ে বসার জায়গাও কম। তা ছাড়া একটি আধুনিক ‘থ্রি এসি’ (এলএইচবি) কামরায় যেখানে ৭২ জনের শয্যা থাকে, সেখানে ‘ইকনমি থ্রি এসি’ কামরায় শয্যা সংখ্যা ৮৩।এতদিন এই কামরায় বালিশ- বিছানাও দেওয়ার চল ছিল না। তাই ‘থ্রি এসি’র তুলনায় ‘ইকোনমি থ্রি এসি’র ভাড়া ছিল ৮ শতাংশ কম। সম্প্রতি একটি নির্দেশিকায় রেল জানিয়েছে, আগামী দিনে ‘ইকনমি থ্রি এসি’ কামরাতেও যাত্রীদের কম্বল-বালিশ দেওয়া হবে। তাই ওই ‘ইকনমি থ্রি এসি’ কামরার ভাড়া বাড়িয়ে তা সাধারণ ‘থ্রি এসি’ কামরার সমান রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আসলে এর পেছনেও রয়েছে মোদি সরকারের নয়া চাল। বর্তমানে রেলকে প্রতি টিকিটে সব থেকে বেশি ভর্তুকি দিতে হয় ‘স্লিপার’ শ্রেণিতে। তাই রেলের লক্ষ্য ছিল, ‘স্লিপার’ শ্রেণি কমিয়ে প্রতিটি ট্রেনে কম দামে ‘ইকনমি থ্রি এসি’ কামরা জোড়া। যাতে ‘স্লিপার’ শ্রেণির যাত্রীদের আকৃষ্ট করে যাত্রী পরিবহণে ক্ষতি কমানো সম্ভব হয়। কিন্তু তা করা গেলেও ক্ষতি কিছুতেই পূরণ করা যাচ্ছে না। তাই ইকনমি কামরায় প্রতিটি যাত্রীকে বেডিং (কম্বল, চাদর, বালিশ) দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সে জন্য যাত্রী-পিছু টিকিটে অতিরিক্ত ৬০-৭০ টাকা বাড়ানো হয়েছে।

Related articles

ডবল ইঞ্জিনের সরকার কর প্রত্যাহার করুক! জ্বালানির দাম বৃদ্ধির ‘জনবিরোধী’ সিদ্ধান্তের বিরোধিতায় সরব তৃণমূল

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের আগে থেকে বলে এসেছেন যে ভোটপর্ব মিটলেই জ্বালানির দাম বাড়িয়ে দেবে কেন্দ্র। সেই...

আদানিকে ছাড় আমেরিকায়! ১৭৫-এর বদলে ১৮ মিলিয়ন ডলার ক্ষতিপূরণেই মুক্তি

মার্কিন যুক্তরাষ্ট্রে এবার সব অভিযোগ থেকে মুক্তি পাচ্ছেন ভারতীয় শিল্পপতি গৌতম আদানি ও তাঁর ভাইপো সাগর আদানি। মার্কিন...

তিলজলায় বুলডোজার দিয়ে বাড়ি ভাঙায় অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের! মিলছে না পুনর্বাসনও

তিলজলা (Tiljola Fire Incident) কাণ্ডে বুলডোজার দিয়ে বাড়ি ভাঙা কাণ্ডে স্থগিতাদেশ কলকাতা হাই কোর্টের (Kolkata High Court)। তিলজলায়...

আচমকা অভিযানে প্রেসিডেন্সি সংশোধনাগারে মিলল সিম-সহ ২৩টি মোবাইল! সাসপেন্ড সুপার-সহ ২

আচমকা অভিযান চালিয়ে প্রেসিডেন্সি সংশোধনাগারে (Presidency Correctional Home) বন্দিদের থেকে উদ্ধার সিম কার্ড সহ মোট ২৩টি মোবাইল ফোন।...