Tuesday, May 12, 2026

মধ্যপ্রদেশে সরকারি হাসপাতালের আইসিইউতে দিব্যি ঘুরে বেড়াচ্ছে গরু ! ভিডিও ভাইরাল

Date:

Share post:

এমন দৃশ্য কখনও দেখেছেন ? সরকারি হাসপাতালের আইসিইউতে গরু ঘুরে বেড়াচ্ছে ! আশপাশে ছড়িয়ে থাকা চিকিৎসা বর্জ্যগুলিও দিব্যি খাচ্ছে গরুটি। এমনই একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি বিশ্ব বাংলা সংবাদ। শোরগোল পড়ে গিয়েছে মধ্যপ্রদেশের রাজগড়ে।দাবি করা হচ্ছে, ঘটনাটি রাজগড়ের জেলা হাসপাতালের। আইসিইউতে গরু ঘুরে বেড়ানোর ছবি প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসেছেন হাসপাতাল কর্তৃপক্ষ। তড়িঘড়ি হাসপাতালের নিরাপত্তারক্ষী এবং আইসিইউর দায়িত্বে থাকা কর্মীকে সাসপেন্ড করা হয়েছে।
কী বলছেন হাসপাতাল কর্তৃপক্ষ ? তারা জানিয়েছেন, কী ভাবে গরু হাসপাতালের ভিতরে ঢুকে গেল তা খতিয়ে দেখা হচ্ছে।যদিও অভিযোগ উঠেছে, আইসিইউতে গরু ঘুরে বেড়ানোর ঘটনা জানাজানি হওয়ার পরেও হাসপাতাল কর্তৃপক্ষের কোনও হেলদোল নেই। পরে নিরাপত্তারক্ষী এসে গরুটিকে হাসপাতালের বাইরে বার করেন।
হাসপাতালের শল্য চিকিৎসক রাজেন্দ্র কাটারিয়া বলেছেন, “আইসিইউতে গরু ঘুরে বেড়ানোর খবর পাওয়ার পরই পদক্ষেপ করা হয়েছে। দায়িত্বে থাকা নিরাপত্তারক্ষীকে কর্তব্যের গাফিলতির জন্য সাসপেন্ড করা হয়েছে।”
আইসিইউ ওয়ার্ডে গরু ঢুকে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে রোগীর আত্মীয়রা হাসপাতালের অব্যবস্থা নিয়ে সরব হয়েছেন। তাঁদের অভিযোগ, হাসপাতালের যত্রতত্র নোংরা পড়ে থাকে। বার বার জানানো সত্ত্বেও কোনও লাভ হয়নি। এ বার গরু ঢুকে পড়ায় রোগীর আত্মীয়রা হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছেন।

Related articles

চন্দ্রনাথ খুনের তদন্তে সিবিআই, আজই রাজ্যের থেকে দায়িত্ব নেবে কেন্দ্রীয় সংস্থা

ভোটের ফল প্রকাশের পর থেকেই রাজ্যজুড়ে নির্বাচন পরবর্তী হিংসার ছবি ধরা পড়েছে। গত ৬ মে উত্তর ২৪ পরগনার...

অসুস্থ মদন, হাসপাতালে ভর্তি করা হল কামারহাটির বর্ষীয়ান নেতাকে 

শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি তৃণমূল নেতা মদন মিত্র (Madan Mitra)। প্রস্রাবের সমস্যার কারণেই সোমবার (১১মে) রাতে তাঁকে...

চিকিৎসা পরিষেবায় শিল্পীদের সুবিধার্থে বড় পদক্ষেপ আর্টিস্টস ফোরামের

ওয়েস্ট বেঙ্গল মোশান পিকচার আর্টিস্টস ফোরামের (West Bengal Motion Picture Artist's Forum) সদস্যদের জন্য সুখবর। সংস্থার সঙ্গে যুক্ত...

চলতি সপ্তাহেই বিধায়ক হিসেবে শপথ শুভেন্দুর, বিধানসভার বিশেষ অধিবেশন নিয়ে জারি বিজ্ঞপ্তি

বাংলায় বিজেপি সরকারের (BJP Government) প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর এবার জয়ী বিধায়ক হিসেবেও শপথ নিতে চলেছেন...