Friday, June 19, 2026

FIFA WORLD CUP 2022 : রবিবার উদ্বোধনের দিনই ১৮-তে পা দেবেন বিশ্বকাপের সর্বকনিষ্ঠ ফুটবলার

Date:

Share post:

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরই শুরু হতে চলেছে বিশ্বকাপের (Fifa World Cup 2022) বিশ্বযুদ্ধ। সোনারকাপ দখলের লড়াইয়ে একই অন্যকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত বিশ্বসেরা ফুটবলাররা। এসবের মাঝেই এই বিশ্বকাপে সর্বকনিষ্ঠ ফুটবলার(Youngest Footballer) হিসেবে রবিবারের ১৮ তে পা দিতে চলেছেন ইউসুফা মৌকোকো (Yusufah Moukoko)। জার্মানির (Germany) জার্সি গায়ে এই ফুটবলারকে দেখা যাবে কাতার বিশ্বকাপে। তাঁর জীবনের রোল মডেল হলেন লিওনেল মেসি (Lionel Messi)। ২০০৪ সালের ২০ নভেম্বর ক্যামেরুনে জন্ম হলেও জার্মান নাগরিক তিনি। খেলেনও জার্মানির ক্লাব বরুসিয়া ডর্টমুন্ডে (Borussia Dortmund)। রবিবার মরুদেশে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের দিনই তিনি ১৮ তে পা দিতে চলেছেন।

মাত্র ১৬ বছরেই বুন্দেশলিগায় (Bundesliga) অভিষেক হয়েছিল ইউসুফা মৌকোকোর (Yusufah Moukoko)। বিশ্বজয়ের স্বপ্ন নিয়ে এবার কাতার বিশ্বকাপে জার্মানির হয়ে মাঠে নামতে চলেছেন তিনি। তবে এই বিশ্বকাপের সর্বকনিষ্ঠ ফুটবলার হলেও, বিশ্বকাপের ইতিহাসে সর্বকনিষ্ঠ ফুটবলার নন তিনি। সেই রেকর্ড আয়ারল্যান্ডের নর্ম্যান হুইটসাইডের (Norman Whitside) দখলে। তিনি মাত্র ১৭ বছর ৪১ দিন বয়সে বিশ্বকাপে খেলেছিলেন। তবে ১৮ বছরের মৌকোকোর পায়ের দাপট দেখতে এবার মরিয়া জার্মানরা। সবুজ মাঠে পায়ের লড়াইয়ে এই বিশ্বকাপের সর্বকনিষ্ঠ ফুটবলার প্রতিপক্ষের থেকে জয় ছিনিয়ে আনতে পারেন কিনা, এখন সেটাই দেখার অপেক্ষা।

 

Related articles

শিলিগুড়ি পুরনিগমের মেয়র পদ থেকে ইস্তফা গৌতমের, পদত্যাগপত্র পাঠালেন কমিশনারকে

জল্পনার অবসান ঘটিয়ে শুক্রবার সকালে শিলিগুড়ি পুরনিগমের মেয়র পদ থেকে ইস্তফা দিলেন প্রবীণ তৃণমূল নেতা গৌতম দেব (Goutam...

ভোটে হেরে অসুস্থতার সাফাই! কঠিন সময়ে তৃণমূল ত্যাগ মমতার প্রিয় পাত্র বালুরও

তৃণমূল কংগ্রেসের সমস্ত পদ থেকে ইস্তফা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের(Jyotipriya Mallick)। শারীরিক অসুস্থার কারণ দেখিয়ে দল ছাড়লেন জ্যোতিপ্রিয়।...

কলকাতা বিমানবন্দরে প্রবল বজ্রপাত, আহত ২ গ্রাউন্ড স্টাফ

শুক্রবার সকাল থেকেই প্রবল বৃষ্টি দক্ষিণ বঙ্গ জুড়ে। কলকাতা সহ ১০ জেলায় শুরু হয়েছে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিপাত।...

যোগ দিবসে ভোর থেকেই চলবে মেট্রো, জানুন বিশেষ পরিষেবার সময়সূচি

আগামী রবিবার রাজ্যের সর্বত্র মহাসমারহে  আন্তর্জাতিক যোগ দিবস (Yoga Day) পালিত হবে। কলকাতার রেড রোডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি...